ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২২ এপ্রিল ২০২৬ ৯ বৈশাখ ১৪৩৩
গাজীপুর সদর উপজেলা বিএনপির বিজয় র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত
মাহাবুব হোসেন,গাজীপুর
প্রকাশ: Wednesday, 6 August, 2025, 7:02 PM

গাজীপুর সদর উপজেলা বিএনপির বিজয় র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত

গাজীপুর সদর উপজেলা বিএনপির বিজয় র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান ও স্বৈরাচার আওয়ামী লীগ সরকার পতনের এক বছর পূর্তিতে বিজয় র‌্যালী ও সমাবেশ করেছে গাজীপুর সদর উপজেলা উপজেলা বিএনপি।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকালে গাজীপুর সদর  উপজেলা বিএনপির আয়োজনে হোতাপাড়া  ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এই র‌্যালী অনুষ্ঠিত হয়। সংক্ষিপ্ত সমাবেশ শেষে র‌্যালীটি ঢাকা ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে।

গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের মুসুল্লি সভাপতিত্বে ও সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও কেন্দ্রীয় বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাঃ এস.এম রফিকুল ইসলাম বাচ্চু। 

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আমিনুল হক, গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও মির্জাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক মুসুল্লি, গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য ডি এম আজাহার, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম শহীদ, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম, সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status