|
আন্তর্জাতিক টেবিল টেনিস খেলোয়াড় খই খই মারমার স্বপ্ন পূরণ
নতুন সময় প্রতিনিধি
|
![]() আন্তর্জাতিক টেবিল টেনিস খেলোয়াড় খই খই মারমার স্বপ্ন পূরণ রাঙামাটির রাজস্থলী উপজেলা প্রশাসক সেলিনা আক্তার ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সহ রাজস্থলী উপজেলার চুশাক পাড়ায় খই খইয়ের গ্রামের বাড়ির চলমান নির্মান ঘর পরিদর্শন করেন। ঘুরে দেখেন তৈরি করা পাকা বাড়ী রাজস্থলীর দুর্গম চুশাক পাড়ায় জন্ম খই খইয়ের। বাবা ক্যহ্লাখই মারমা পেশায় কৃষক। গ্রামের ছোট মেয়েটি এখন দেশের ক্রীড়াঙ্গনে আলোচনার কেন্দ্রে। সৌদি আরবের রিয়াদে ইসলামিক সলিডারিটি গেমসে জাবেদ আহমেদের সঙ্গে জুটি বেঁধে মিশ্র দ্বৈতে রুপা জিতেছেন খই খই। দক্ষিণ এশিয়ার বাইরে কোনো প্রতিযোগিতায় এটাই বাংলাদেশের প্রথম টেবিল টেনিস পদক। গত ইসলামিক সলিডারিটি গেমসে নারী এককে সাদিয়া রহমান মৌ খেলেছিলেন কোয়ার্টার ফাইনালে। খই খই মারমার বাবা ক্যহ্লাখই মারমা বলেন, তাঁর মেয়ে দেশের হয়ে খেলে সম্মান এনেছেন। পাশাপাশি তিনি শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। এটা তাঁর অনেক গর্বের। গাইন্দ্যা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এক্রয়ছিং মারমা বলেন, ‘খই খই মারমা অত্যন্ত গরিব পরিবারের মেয়ে। সে আমাদের গ্রামের গর্ব। জেলা প্রশাসনের পক্ষ থেকে তার জন্য পাকা বাড়ি নির্মাণের আশ্বাস দেওয়ার পর এবার তার স্বপ্ন পূরণ হলো। আমরা বর্তমান সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তার বলেন, খই খই মারমা ঘর নির্মাণ করে দেওয়ার জন্য জেলা প্রশাসকের বরাবরে আবেদন করেন। আবেদনের বিষয়টি জেলা প্রশাসককে জানালে তিনি রাজি হন। ঘর নির্মাণের জন্য জায়গা দেখা হয়েছে। তবে কত টাকার বাজেটে ঘর নির্মাণ করা হবে,সেটা সিদ্ধান্ত করে আজ তার ঘর নির্মাণের উদ্যােগ হাতে নিয়েছেন জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন। বর্তমানে ঘরের কাজ চলমান রয়েছে। সম্পুন্ন ঘর নির্মিত হলে আনুষ্টানিক ভাবে খই খই ছাই মারমা কে ঘর হস্তান্তর করা হবে। সরকারের উপহার হিসেবে খই খই মারমা কে ঞর উপহার দেওয়ার পর তার পরিবারের সদস্যরা অত্যান্ত খুশি এবং তাদের মুখে স্বস্তির হাসি ফুটেছে। অগ্রহারা হয়ে পড়েন রুপাজয়ী টেবিল টেনিস খেলোয়ার খই খই সাই মারমা।। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
