ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২২ এপ্রিল ২০২৬ ৯ বৈশাখ ১৪৩৩
নরসিংদীতে কলেজে ঢুকে অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 22 April, 2026, 9:03 PM

নরসিংদীতে কলেজে ঢুকে অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

নরসিংদীতে কলেজে ঢুকে অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

নরসিংদীর রায়পুরা উপজেলার সরকারি আদিয়াবাদ ইসলামিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো: নূর সাখাওয়াত হোসেন মিয়ার উপর বর্বরোচিত হামলার নিন্দা ও প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।

গতকাল বুধবার নরসিংদী প্রেস ক্লাবের সম্মুখে সচেতন নাগরিক সমাজ আয়োজিত এ মানববন্ধনে অধ্যক্ষ মো: নূর সাখাওয়াত হোসেন এর উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। 

মানববন্ধনে এ ঘটনার সাথে জড়িত সকল সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করে বক্তব্য রাখেন, সচেতন নাগরিক সমাজের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম, পল্লী চিকিৎসক নারায়ণ চক্রবতীর্, সমাজসেবক সতীশ চন্দ্র বিশ^াস, কবির আহমেদ, সানাউল্লাহ মিয়া, কলেজের প্রাক্তন ছাত্র হাবিবুর রহমান, আবির হোসেন, ফারজানা রুমা, তাহমিনা মৌসুমী, রোকসানা আক্তার প্রমুখ।

উল্লেখ্য, গত ১৯ এপ্রিল মব সৃষ্টি করে সন্ত্রাসীরা অধ্যক্ষকে অকথ্য ভাষায় গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্চিত করা হয়েছিল।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status