|
হবিগঞ্জে ডিবির অভিযানে ১২৯ কেজি গাঁজা ও মাদকসহ নারী গ্রেপ্তার
নতুন সময় প্রতিনিধি
|
![]() হবিগঞ্জে ডিবির অভিযানে ১২৯ কেজি গাঁজা ও মাদকসহ নারী গ্রেপ্তার বুধবার (২২ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের বেজুড়া গ্রামের একটি বসতবাড়ি থেকে ১২৯ কেজি গাঁজা ও ৭ বোতল নেশাজাতীয় মাদক ‘ইসকাফ’ উদ্ধার করা হয়। এসময় ঘটনাস্থল থেকে মাদক কারবারে জড়িত আকলিমা আক্তার (২৮) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার বাসিন্দা এবং রতন মিয়ার স্ত্রী বলে জানা গেছে। পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানিয়েছে ডিবি পুলিশ। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
