ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০২৬ ● ৩০ আশ্বিন ১৪৩৩
বয়ফ্রেন্ডকে খুনের অভিযোগ অস্বীকার, পলাতক ইনফ্লুয়েন্সারের ভিডিও বার্তা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 15 October, 2026, 9:11 PM

বয়ফ্রেন্ডকে খুনের অভিযোগ অস্বীকার, পলাতক ইনফ্লুয়েন্সারের ভিডিও বার্তা

বয়ফ্রেন্ডকে খুনের অভিযোগ অস্বীকার, পলাতক ইনফ্লুয়েন্সারের ভিডিও বার্তা

ভারতের উত্তর প্রদেশের লখনউতে প্রেমিককে হত্যার অভিযোগ অস্বীকার করে ভিডিও বার্তা প্রকাশ করেছেন পলাতক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও মেকআপ আর্টিস্ট শ্রদ্ধা দুবে। তার দাবি, এটি হত্যাকাণ্ড নয়, বরং আত্মহত্যার ঘটনা। এদিকে, তাকে ও অন্য অভিযুক্তদের খুঁজছে পুলিশ। খবর এনডিটিভির।

গত শুক্রবার লখনউয়ের একটি ফ্ল্যাটের চতুর্থ তলা থেকে পড়ে ২৮ বছর বয়সী ব্যবসায়ী শিবা শর্মার মৃত্যু হয়। এ ঘটনার পর শ্রদ্ধা দুবে ও তার বোন রশ্মি আত্মগোপন করেন বলে অভিযোগ। তাদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ। পাশাপাশি, শ্রদ্ধাসহ অন্য অভিযুক্তদের সম্পর্কে তথ্য দিলে ২৫ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।

সম্প্রতি প্রকাশিত এক মিনিটের বেশি সময়ের ভিডিও বার্তায় শ্রদ্ধা দাবি করেন, তিনি কোনো অন্যায় করেননি। শিবার মৃত্যু হত্যাকাণ্ড নয়, আত্মহত্যা। নিজের শারীরিক অবস্থার কথা উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে তিনি ভালো নেই এবং শারীরিকভাবেও সুস্থ নন। এ ঘটনায় তার নাম যেন কোনো প্রভাবশালী কর্মকর্তা বা রাজনীতিকের সঙ্গে জড়ানো না হয়, সেই অনুরোধও জানান তিনি।

ভিডিও বার্তায় শ্রদ্ধা আরও বলেন, তিনি পুলিশকে পুরো সত্য জানাতে চান এবং কোথাও পালিয়ে যাননি। কোনো নারীর বিষয়ে মন্তব্য করার আগে সবাইকে ভালোভাবে চিন্তাভাবনা করার আহ্বানও জানান তিনি।

এ ঘটনায় শিবার মা রঞ্জনা শর্মার অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছে। মামলায় শ্রদ্ধা দুবে, তার বোন রশ্মি, দানিশ নামে এক চালক, আদিল নামে এক সহযোগীসহ আরও কয়েকজনকে অভিযুক্ত করা হয়েছে।

শিবার মায়ের অভিযোগ, প্রায় চার মাস ধরে শ্রদ্ধা তাঁর ছেলেকে ব্ল্যাকমেইল ও শারীরিক নির্যাতন করছিলেন। এ ছাড়া শিবার আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়া এবং তাঁর সম্মানহানির হুমকিও দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেন তিনি।

অভিযোগে বলা হয়, শনিবার রাত ৯টার দিকে শ্রদ্ধা ফোন করে রঞ্জনা শর্মাকে জানান, শিবা তার ফ্ল্যাটের বারান্দা থেকে পড়ে গেছেন এবং তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে। পরে আবার ফোন করলে শ্রদ্ধা জানান, তার চালক শিবাকে হাসপাতালে নিয়ে গেছেন। এ সময় চালকের ফোন নম্বরও দেওয়া হয়েছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এদিকে, শিবার মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। একই সঙ্গে শ্রদ্ধা দুবে ও অন্য অভিযুক্তদের সন্ধানে তল্লাশি অব্যাহত রয়েছে। তবে শিবার মৃত্যুর ঘটনায় শ্রদ্ধার বিরুদ্ধে ওঠা অভিযোগ এখনো তদন্তাধীন।




« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status