|
পঞ্চগড়ে জুলাই গণঅভ্যুত্থানের বছর পূর্তিতে জেলা বিএনপির বিজয় র্যালি
পঞ্চগড় থেকে মুস্তাক আহমেদ
|
![]() পঞ্চগড়ে জুলাই গণঅভ্যুত্থানের বছর পূর্তিতে জেলা বিএনপির বিজয় র্যালি উদ্বোধনী সভায় এসময় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লি উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ। এসময় তিনি বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন তারুন্যের প্রথম ভোট ধানের শিষের পক্ষে হোক। আমাদের নেতার এই ম্যাসেজটি গ্রামে গঞ্জে স্কুল কলেজে শহরে বন্দরে তরুণদের কাছে পৌছে দিয়ে তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে। গতকাল ঢাকা বিশ^বিদ্যালয়ের ঘটনা আমাদেরকে বাকরুদ্ধ করেছে। যারা শিক্ষিত রাজাকার যারা এই দেশের স্বাধিনতাকে শিকার করে নাই তাদের ছবির সাথে ২৪’এর আন্দোলনের শহীদদের ছবি মিলিয়ে দিয়েছে। একটি দল ৭১ কে ২৪ শের সাথে মিলিয়ে দেয়ার চেষ্টা করছে। প্রিয় নেতা তারেক রহমান বার বার বলেছেন ৭১’এ আমরা ভ’খন্ড পেয়েছি,মানচিত্র পেযেছি, জাতীয় সঙ্গীত পেয়েছি। আর ২৪ এর আন্দোলন আমরা গণতন্ত্র ফিরে পেয়েছি। কাজেই দুইটাকে একসাথে মেলানোর চেষ্টা করবেন না। গতকালকে যে আপনারা নারকীয় ঘটনা ঘটিয়েছেন আমরা মনে করি এই ২৪’এর আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের রক্তের সাথে আপনারা বেঈমানী করেছেন। আমাদের প্রত্যেক নেতাকর্মীকে সচেতন সজাগ থাকতে হবে। কোন অপশক্তি যেন ধর্মকে ব্যবহার করে এই নির্বাচনকে নস্যাৎ করতে না পারে। তারা মাঝখানে বেহেস্তের টিকেট বিক্রী করে সব শেষ করে দিয়েছে । তারা দেখলোযে এটা করে লাভ নাই । কারণ বাংলাদেশের মানুষ ভালো করেই জানে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ (সা:) বলেছেন আমি নবি নিজেও জানিনা কার নামে শাফায়াত করতে পারবো। কে বেহেস্তে যাবে কে দোযখে যাবে সেটা একমাত্র আল্লাহই জানে। এসময় জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক মির্জা নাজমুল ইসলাম কাজল, পৌর বিএনপির আহ্বায়ক তৌহিদুল ইসলাম,সদস্য শামসুজ্জামান বিপ্লব সহ জেলা উপজেলা বিএনপি ও অংগ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
