|
উজিরপুরে প্রবাসীর বাড়িতে তান্ডব ও চাঁদাবাজি, প্রধান আসামি গ্রেফতার না হওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী
নতুন সময় প্রতিনিধি
|
![]() উজিরপুরে প্রবাসীর বাড়িতে তান্ডব ও চাঁদাবাজি, প্রধান আসামি গ্রেফতার না হওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী বেপরোয়া আসামিদের প্রতিদিনই চলছে অস্ত্রের মোহড়া। এলাকাজুড়ে থম থমে অবস্থা বিরাজ করছে। যেন দেখার কেউ নেই। প্রশাসনের নীরব ভূমিকায় আইন শৃঙ্খলার চরম অবনতি হচ্ছে বলে দাবি করে সাধারণ জনগন। উল্লেখ্য ১৭ জুলাই উজিরপুর উপজেলার বামরাইলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রচার দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও আমেরিকা প্রবাসী মোঃ কবির হাসান মৃধার ভবনে দফায় দফায় হামলা,সিসি ক্যামেরা ভাংচুর, নগদ অর্থ,স্বর্ণালংকার,২টি মোটরসাইকেল লুটকরে নেয় চাঁদাবাজ সন্ত্রাসী সুজন হাওলাদার, সবুজ বয়াতী, মোঃ জালাল হাওলাদার(৪০), মোঃ জাকির বয়াতী(২৮),মোঃ সজল বয়াতী(২৩),মোঃ রাসেল বয়াতী(৩০), মোঃ সুমন বয়াতী(৪৫), মোঃ হৃদয় বয়াতী(২২),মোঃ শহিদুল ইসলাম সরদার(৩৫), মোঃ ইউসুফ বয়াতী(৪৫),রিফাদুল ইসলাম(২২), মোঃ ইমরান বয়াতী(২৫), মোঃ ফারুক হোসেন বয়াতী(৬৬), মোঃ রানা হাওলাদার(৩৫),মোঃ বেল্লাল হাওলাদার(২৫), মোঃ নজরুল হাওলাদার(৩৫), মোঃ জসিম হাওলাদার(৪০)সহ অজ্ঞাত ১৫/২০ জন মিলে দেশীয় অস্ত্র সাজে সজ্জিত হয়ে এ তান্ডব চালায়। এদিকে প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনায় চাঁদাবাজি মামলার কতিপয় আসামি গ্রেফতার হয়। পরে তারা জামিনে এসে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি এবং অস্ত্রের মহড়া দিয়ে প্রবাসীর পরিবারকে অবরুদ্ধ করে রাখেন। এছাড়া চাঁদাবাজি মামলার প্রধান আসামিকে গ্রেফতার না করায় পুলিশের উপর ক্ষোভ প্রকাশ করে বাদীর পরিবার ও এলাকাবাসী। এদিকে চাঁদাবাজি মামলার প্রধান আসামিকে অচিরেই গ্রেফতার করা না হলে ফের রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছে এলাকাবাসী।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
