ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৯ মে ২০২৬ ২৬ বৈশাখ ১৪৩৩
আরেক প্রতারণা মামলায় গ্রেফতার কায়সার হামিদ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 28 January, 2019, 6:10 PM

আরেক প্রতারণা মামলায় গ্রেফতার কায়সার হামিদ

আরেক প্রতারণা মামলায় গ্রেফতার কায়সার হামিদ

প্রতারণার আরেকটি মামলায় সাবেক ফুটবলার কায়সার হামিদকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী এ আদেশ দেন।

দুপুরে কায়সার হামিদকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে বনানী থানায় দায়ের করা একটি প্রতারণার মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। পরে শুনানি শেষে এ আবেদন মঞ্জুর করেন আদালত।

এর আগে, রোববার ঢাকা মহানগর হাকিম মামুনুর রশীদ বনানীর দুই মামলায় তার জামিন আবেদন মঞ্জুর করেন।

প্রসঙ্গত, আর্থিক প্রতারণার মামলায় গত রোববার (২০ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর এলিফ্যান্ট রোড থেকে কায়সার হামিদকে গ্রেফতার করা হয়।

মামলার অভিযোগে বলা হয়, আসামি কায়সার এজাহার নামীয় অন্য আসামিদের সহযোগিতায় ‘নিউওয়ে মাল্টিপারপাস কো-অপারেটিভ’ নামে একটি কোম্পানি প্রতিষ্ঠা করে নিরীহ জনসাধারণকে অধিক মুনাফা দেওয়ার আশ্বাস দিয়ে তাদের কোটি কোটি টাকা হাতিয়ে নেয়। এরপর কোম্পানিটি বন্ধ করে দেওয়া হয়। এই মামলার বাদীর কাছ থেকে ২২ লাখ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলে তদন্তে প্রমাণ পাওয়া যায়। আসামি দীর্ঘদিন ধরে পলাতক ছিল। আসামি জিজ্ঞাসাবাদে অভিযোগ স্বীকার করেন।

এ মামলা প্রসঙ্গে কায়সার হামিদের স্ত্রী শাহানাজ সুলতানা বলেন, এই কোম্পানিটি ছিল শ্রীলঙ্কার। ওরা বাংলাদেশে এসে ব্যবসা শুরু করে। পরে কায়সারও এর সদস্য হন। ওই কোম্পানি নিজেরাই আমাদের টাকা নিয়ে চলে যায়। এছাড়া এ কোম্পানিতে আমাদের পরিবারের লোকজনের টাকাও আছে। আমাদের টাকাও আত্মসাৎ করেছে। এখানে কায়সারের কোনও সংশ্লিষ্টতা নেই।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status