ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১০ মে ২০২৬ ২৬ বৈশাখ ১৪৩৩
মির্জা ফখরুল কারও দয়ায় নির্বাচিত হননি: কাদের
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 28 January, 2019, 6:00 PM

মির্জা ফখরুল কারও দয়ায় নির্বাচিত হননি: কাদের

মির্জা ফখরুল কারও দয়ায় নির্বাচিত হননি: কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মির্জা ফখরুল কারও দয়ায় নির্বাচিত হননি। তিনি তার নির্বাচনী এলাকার মানুষের ভোটে নির্বাচিত হয়েছেন। তাই সংসদে গিয়ে অধিবেশনে যোগ দেওয়া তার অধিকার। তিনি সংসদে না গেলে নিজেকে বঞ্চিত করবেন। ভোটারদের বঞ্চিত করবেন। এটা গণতান্ত্রিক চর্চার বিরুদ্ধাচরণ।

সোমবার (২৮ জানুয়ারি) সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি সেক্রেটারি যদি বলেন পক্ষপাতমূলক নির্বাচন হয়েছে। তাহলে তিনি কি পক্ষপাতমূলকভাবে নির্বাচিত হয়েছেন? তিনি কিভাবে নির্বাচিত হলেন? তিনি কারও দয়ায় নির্বাচিত হয়নি। এটা তার অধিকার। তাকে ফোন করে আনতে হবে কেন?

তিনি বলেন, ফেব্রুয়ারি মাসের ২ তারিখে এটা একটা গার্ডেন পার্টি হবে। জাস্ট ভিউজ এক্সচেঞ্জ করতে পারেন তারা। প্লেজেন্টি এক্সচেঞ্জটিই মূলত প্রোগ্রাম, আর একটু চা-টা খাবেন একসঙ্গে। ফাঁকে ফাঁকে কথা বলা যাবে। তবে আনুষ্ঠানিক কোনো সংলাপ নয়। শুভেচ্ছা বিনিময়ে করতে গিয়েও তো অনেক কথা বলা যায়।

সেতুমন্ত্রী বলেন, তারা (ঐক্যফ্রন্ট) প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়ে এলে অনেক বিষয়ে আলোচনা হতে পারত, না আসা নেতিবাচক রাজনীতি।

তিনি বলেন, বিএনপি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার যে চেষ্টা করছে, সেটায় তারা ফেল করেছে। সব দেশেই তারা চিঠি লিখেছেন। গণতান্ত্রিক বিশ্বে তাতে তো কেউ সায় দেয়নি। সবাই নির্বাচিত প্রধানমন্ত্রী ও নির্বাচিত সরকারকে অভিনন্দন জানিয়েছেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, গণতন্ত্র এক চাকার সাইকেল নয়। এটি দুই চাকার বাইসাইকেল। সংসদে বিরোধীপক্ষ শক্তিশালী হলে গণতন্ত্র মজবুত হয়।

সংসদে এলে বিএনপির ভূমিকা প্রসঙ্গে কাদের বলেন, প্রধানমন্ত্রী নিজেই বলেছেন, তাদের সংখ্যা কত সেটা আমরা দেখব না। তারা যদি যুক্তিসঙ্গত কোনো বিষয় সংসদে উত্থাপন করে সেটা আমরা সক্রিয়ভাবে বিবেচনা করব।

জাতীয় ঐক্যফ্রন্টের শরিক গণফোরামের দুই এমপির শপথ নেওয়ার সিদ্ধান্তের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ঐক্যফ্রন্টের দুই এমপির শপথ নেওয়ার সিদ্ধান্ত ইতিবাচক। এটাকে আমি ইতিবাচক হিসেবে নিচ্ছি। এটাতো ভালো। তারা সংসদে এলে অবশ্যই আমরা স্বাগত জানাবো। আমরা চাই তারা আলোচনা করবেন। বিতর্কে অংশ নেবেন। তারা যতোই সমালোচনা করবেন ততোই গণতন্ত্র শক্তিশালী হবে।

তিনি আরও বলেন, পৃথিবীর কোনো দেশে ত্রুটি-বিচ্যুতি ও প্রশ্ন ছাড়া নির্বাচন হয়েছে, কেউ বলতে পারবে না। অনেক বৃহৎ দেশেও নির্বাচন ত্রুটিপূর্ণ হয়েছে। তাই বলে তাদের দেশে গণতন্ত্র ও উন্নয়ন থেমে থাকেনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status