নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে ট্রাক, ঘটনাস্থলেই নিহত দুই পথচারী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 28 January, 2019, 12:31 PM
নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে ট্রাক, ঘটনাস্থলেই নিহত দুই পথচারী
ঢাকা-ময়মনসিংহ রোডের বিমানবন্দর এলাকায় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক ফুটপাতে দুই পথচারীকে চাপা দেয়। এ সময় দুই পথচারী ঘটনাস্থলেই মারা যান।
রোববার (২৮ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ১টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ডালিম (২০) ও মোবারক।
বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) শ্রীধান চন্দ্র রায় জানান, বিমানবন্দর ইন গেটের মুখে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠিয়ে দেয়।এতে ফুটপাতে থাকা দুই পথচারীর ঘটনাস্থলে মৃত্যু হয়। তাদের বাড়ি নরসিংদী রায়পুরা উপজেলায়। তাদের কাছে থাকা মোবাইল ও মানিব্যাগ থেকে কিছু কাগজপত্র দেখে তাদের নাম পাওয়া গেছে।
তিনি আরও জানান, ট্রাকটি জব্দ এবং চালক ও হেলপারকে আটক করা হয়েছে।