ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১০ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
বিয়ের অনুষ্ঠানে ভবনের ছাদ ধস, নিহত ১৫
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 28 January, 2019, 12:34 PM

বিয়ের অনুষ্ঠানে ভবনের ছাদ ধস, নিহত ১৫

বিয়ের অনুষ্ঠানে ভবনের ছাদ ধস, নিহত ১৫

দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে বিয়ের অনুষ্ঠান চলাকালে ভবনের দেয়াল ও ছাদ ধসে অন্তত ১৫ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও ৩৪ জন। রোববার (২৭ জানুয়ারি) এ ঘটনা ঘটে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ২৭ জানুয়ারি এক হোটেলে বিয়ে পার্টিতে উপস্থিত অতিথিরা ভবনের ভেতরে নাচগান করছিল। এমন সময় আচমকা ভবনের ছাদ ধসে পড়ে। সবাই যে যার মতো পালাতে শুরু করেন। আর ছাদ ধসে দেয়ালে পড়লে সেই চাপে দেয়ালও ভেঙ্গে পড়ে।

পেরুর দক্ষিণাঞ্চলীয় আন্দেন শহরের একটি হোটেলে এই দুর্ঘটনাটি ঘটে। ভবন ধসের পর স্থাপনার নিচে চাপা পড়ে ভেতরে আটকা পড়ে এ হতাহতের ঘটনা ঘটে। ঘটনাস্থলেই নিহত হন অন্তত ১৫ জন। স্থানীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদেন জানানো হয়েছে যখন এই দুর্ঘটনাটি ঘটে তখন ওই এলাকায় তুমুল বৃষ্টি হচ্ছিল।

পেরুর ন্যাশনাল সিভিল ডিফেন্স ইনস্টিটিউটের প্রধান জর্জ শাভেজ বলেন, বিয়ের অনুষ্ঠানে আগত অতিথিদের নাচগানের সময় আকস্মিকভাবে ভবনের দেয়াল ও ছাদ ধসের ঘটনা ঘটে। এ সময় আলহামব্রা নামের হোটেলটিতে অন্তত একশ’জন অতিথি উপস্থিত ছিলেন। তাছাড়া ধসে পড়া একটি দেয়ালের পাশেই প্রায় ৫০ জন অতিথি ছিলেন বলে জানান তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status