ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
ইয়াবা–হেরোইন বিক্রির টাকায় তিনি এখন কোটিপতি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 28 January, 2019, 12:24 PM
সর্বশেষ আপডেট: Monday, 28 January, 2019, 12:29 PM

ইয়াবা–হেরোইন বিক্রির টাকায় তিনি এখন কোটিপতি

ইয়াবা–হেরোইন বিক্রির টাকায় তিনি এখন কোটিপতি

নোয়াখালীর বাসিন্দা মো. মাসুদ। কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবা আর যশোর থেকে হেরোইন এনে ফেনীতে বিক্রি করতেন। আর এসব এখন কোটিপতি। কিনেছেন জমি। কাজ শুরু করেছেন ভবন নির্মাণের।

রোববার (২৭ জানুয়ারি) বিকেলে ফেনীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. জাকির হোসেনের আদালতে এক আসামির জবানবন্দিতে এসব তথ্য উঠে আসে। আসামি মো. মাসুদ নোয়াখালীর বাসিন্দা।

২০ জানুয়ারি মাদকদ্রব্য অধিদপ্তরের সহযোগিতায় ফেনীর র্যাব সদস্যরা মো. মাসুদকে মাইজবাড়িয়া গ্রাম থেকে গ্রেপ্তার করে। পরে আদালত তাঁর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ফেনীর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবু আবদুল্লাহ জাহিদ বলেন, ইয়াবা ও হেরোইন বিক্রি করে মাসুদ শহরের পূর্ব উকিলপাড়ায় জমি কিনে ছয়তলা ভিত্তির একটি বাড়ির নির্মাণকাজ শুরু করেছেন। এ ছাড়া আরও কিছু জমি কিনেছেন। তিনি শহরের রেলস্টেশন এলাকাসহ কয়েকটি আস্তানায় মাদক সরবরাহকারী ছিলেন। তাঁর কয়েকজন খুচরা বিক্রেতা রয়েছে। তিনি তাদের নামও আদালতকে জানিয়েছেন। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status