ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
ডিজাব সভাপতি খায়ের, সম্পাদক আলমগীর
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 27 January, 2019, 9:26 AM
সর্বশেষ আপডেট: Monday, 28 January, 2019, 12:36 AM

ডিজাব সভাপতি খায়ের, সম্পাদক আলমগীর

ডিজাব সভাপতি খায়ের, সম্পাদক আলমগীর

ডিফেন্স জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিজাব)’র ২০১৯ সালের কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক ইত্তেফাকের চিফ রিপোর্টার আবুল খায়ের ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক সময়ের আলো’র ক্রাইম চিফ আলমগীর হোসেন।

রোববার ২৭ জানুয়ারী, রাজধানীর একটি রেস্তোরাঁয় ডিজাব’র সাধারণ সভা শেষে সদস্যদের ভোটে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

এক বছর মেয়াদে ২০১৯ সালের জন্য নির্বাচিত ১২ সদস্যের কার্যনির্বাহী কমিটির অন্যরা হলেন- সহসভাপতি ইউএনবি’র মুহাম্মদ জাহাঙ্গীর আলম, যুগ্ম সম্পাদক একুশে টিভির মিরাজ মিজু, অর্থ সম্পাদক বণিক বার্তা’র আয়নাল হোসেন, সাংগঠনিক সম্পাদক এসএ টিভির এম এম বাদশাহ, প্রচার প্রকাশনা ও সাংস্কৃতিক সম্পাদক ভোরের কাগজের আসলাম রহমান, ক্রীড়া ও প্রশিক্ষণ সম্পাদক বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের কামাল হোসেন তালুকদার এবং দফতর সম্পাদক দ্য ডেইলি সান’র আহমেদ উল্লাহ।

এছাড়া ৩ জন কার্যনির্বাহী সদস্য হলেন- দৈনিক যুগান্তরের চিফ রিপোর্টার মাসুদ করিম, বাংলা ট্রিবিউনের বিশেষ প্রতিনিধি জামাল উদ্দিন এবং দৈনিক অবজারভার’র সিনিয়র রিপোর্টার মামুনুর রশীদ।

এর আগে মহাখালীর আনন্দ রেস্টুরেন্টে ডিজাব নাইট-২০১৮ অনুষ্ঠিত হয়। বর্ণাঢ্য ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, একুশে টিভির সিইও ও বিএফইউজে’র সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, সশস্ত্রবাহিনী ও আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status