ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় শিশু প্রসাধনী কোদোমো
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 28 January, 2019, 12:18 AM

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় শিশু প্রসাধনী কোদোমো

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় শিশু প্রসাধনী কোদোমো

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় প্রতিবারের মতো এবারো অংশ নিয়েছে বিশ্বখ্যাত শিশু প্রসাধনী কোদোমো। গত ৯ জানুয়ারি শুরু হওয়া মেলার ২১নং থাই প্যাভিলিয়নে কোদোমোর স্টলে পাওয়া যাচ্ছে ব্র্যান্ডটির প্রায় ১৫০টির বেশি পণ্য। পেন্টাগন ইন্টারন্যাশনাল লিমিটেড বাংলাদেশে কোদোমো পণ্য বাজারজাত করে।

পেন্টাগন ইন্টারন্যাশনাল লিমিটেডের চেয়ারম্যান এমএম জাহিদ মাহমুদ বলেন, প্রতিবারের মতো এবারো আমরা ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশ নিয়েছি জনপ্রিয় শিশু প্রসাধনী কোদোমো নিয়ে। থাই প্যাভিলিয়নের প্রবেশ মুখেই আমাদের স্টল। বাণিজ্য মেলায় কোদোমোর সব পণ্য পাওয়া যাচ্ছে। চলছে মেলা উপলক্ষ্যে সব পণ্যের ওপর সর্বোচ্চ ২০ শতাংশ ছাড়।

পেন্টাগন ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অন্তু করিম বলেন, মেলা শুরু হওয়ার পর থেকেই এবার কোদোমো পণ্যের অন্যরকম চাহিদা। বাংলাদেশে কোদোমো পণ্যের জনপ্রিয়তা এবং চাহিদা বেড়েছে সেটা বোঝা যাচ্ছে। আমরা সব সময় চেষ্টা করি পণ্যগুলো ক্রেতাদের হাতের নাগলে রাখার। মেলা ছাড়াও যারা বিশ্বখ্যাত শিশু প্রসাধনী কোদোমোর পণ্য কিনতে চান তারা ই-কমার্স প্রতিষ্ঠান দারাজ, গ্রোসারি শপ চালডাল ডটকমসহ আরো বেশ কিছু ই-কর্মাসে থেকেও কেনা যাবে।

তিনি আরো বলেন, সারাবিশ্বের শিশুদের নানা ধরনের প্রসাধনী তৈরিতে অন্যতম সেরা ব্র্যান্ড হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে কোদোমো। আমরা পেন্টাগন ইন্টারন্যাশনাল লিমিটেড বাংলাদেশে কোদোমোর পণ্য বাজারজাত করছি। ২০১৩ সালে বাংলাদেশের বাজারে ব্র্যান্ডটি যাত্রা শুরু করে। খুব কম সময়েই কোদোমোর পণ্য বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়তা ও ক্রেতাদের আস্থা অর্জন করেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status