|
সাত ঘণ্টা গাড়িতে আটকে বিভিন্ন বুথ থেকে সাড়ে ৬ লাখ টাকা তুলে নিলো দুর্বৃত্তরা
চারটি ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড ছিল ভুক্তভোগীর কাছে
নতুন সময় প্রতিনিধি
|
![]() সাত ঘণ্টা গাড়িতে আটকে বিভিন্ন বুথ থেকে সাড়ে ৬ লাখ টাকা তুলে নিলো দুর্বৃত্তরা এররপর সেটিই কাল হয়ে ওঠে তার জন্য। শাহজাহান বাদশার অভিযোগ, কিছুক্ষণ পর গাড়ির ভেতরে থাকা আরও চারজন তাকে জিম্মি করে দেশীয় অস্ত্র দেখিয়ে নগদ অর্থ ও স্মার্টফোন কেড়ে নেয়। এরপর সঙ্গে থাকা চারটি ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড নিয়ে নেয়। অস্ত্রের মুখে জোর করে কার্ডগুলোর পিন নিয়ে আশপাশের এলাকার বিভিন্ন বুথে গিয়ে পর্যায়ক্রমে ৬ লাখ টাকা তুলে নেওয়া হয়। তার সঙ্গে থাকা প্রায় ৫০ হাজার টাকাও কেড়ে নেওয়া হয়। সাত ঘণ্টা ধরে আটকে রেখে একপর্যায়ে তাকে মারধর করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মেম্বারবাড়ি এলাকায় ন্যাশনাল ফিড মিলের সামনে ফেলে রেখে চলে যায় দুর্বৃত্তরা। শনিবার (১৯ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে দিবাগত রাত ১টা পর্যন্ত গাজীপুরের শ্রীপুরে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের মাওনা ও সদর এলাকার মেম্বারবাড়ি এলাকার মধ্যে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শাহজাহান বাদশা শ্রীপুরের মুলাইদ গ্রামের বাসিন্দা। দুর্বৃত্তরা তাকে মহাসড়কের মেম্বারবাড়ি এলাকায় ন্যাশনাল ফিড মিলের সামনে ফেলে রেখে চলে যায়। এরপর স্থানীয় লোকজনের সহায়তায় তার স্বজনদের সঙ্গে যোগাযোগ করেন। অন্য এক ব্যক্তির স্মার্টফোনে নিজের ফেসবুক আইডিতে লগইন করে একটি ভিডিওর মাধ্যমে ঘটনার পুরো বর্ণনা দিয়েছেন তিনি। শাহজাহান বাদশা জানান, রবিবার সকালে তার একটি পরীক্ষা ছিল, সেজন্য তিনি ঢাকায় আসছিলেন। পরীক্ষার পর রাতে তার ভ্রমণের উদ্দেশে বিদেশে যাওয়ার কথা ছিল। তাই তিনি একবারে প্রস্তুত হয়ে বেরিয়েছিলেন। ভুক্তভোগী জানান, তিনি শ্রীপুর থানা–পুলিশকে ঘটনার বিষয়টি জানিয়ে রাতেই আবার ঢাকার উদ্দেশে রওনা হন। সকালে পরীক্ষা দিয়ে সন্ধ্যায় তিনি চীনের উদ্দেশে ফ্লাইটে ওঠেন বলে জানা গেছে। ওই যুবকের অভিযোগের বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল বারিক বলেন, বিষয়টি ভুক্তভোগী আমাকে জানিয়েছে। পুরো ঘটনাটি জয়দেবপুর থানা এলাকায় ঘটেছে। কিন্তু তিনি যেহেতু শ্রীপুর থানা এলাকা থেকে প্রাইভেটকারে উঠেছিলেন, তাই আমরা বিষয়টি নিয়ে গুরুত্ব দিয়ে কাজ শুরু করেছি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
