|
ময়মনসিংহ নগরীর আকুয়া চৌরাঙ্গী মোড় এলাকায় সিসি ক্যামেরা উদ্বোধন
মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, ময়মনসিংহ
|
![]() ময়মনসিংহ নগরীর আকুয়া চৌরাঙ্গী মোড় এলাকায় সিসি ক্যামেরা উদ্বোধন শুক্রবার (১৮ জুলাই) বিকেলে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শিবিরুল ইসলাম এসব সিসি টিভি ক্যামেরার উদ্বোধন করেন। এসময় উদ্বোধনী বক্তব্যে তিনি জানান- ছিনতাই, হত্যা, খুন, ধর্ষণে, ছিনতাই, চুরি, ডাকাতি, মাদক কারবারি, কিশোরগ্যাং, লুটপাট, জমি জবর-দখলের সময় হামলা-মামলার বিষয়ে ভুক্তভোগীরা আইনি ব্যবস্থার দারস্থ হলে প্রমাণের অভাবে প্রকৃত অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে থাকে। অপরদিকে সিসি টিভি ক্যামেরায় ধারণ করা ফুটেজ বিনা অপরাধে কাউকে আসামি করা থেকে মুক্তি দিতে পারে আর আসল অপরাধীকে সহজেই চিহ্নিত করে ধরতে সহযোগীতা করবে। প্রকৃত অপরাধীকে আইনের আওতায় আনতে ও নিরপরাধ নির্দোষ ব্যক্তিদের মিথ্যা মামলার হয়রানি থেকে মুক্তি দিতে নগরীকে সিসি ক্যামেরার আওতায় আনা হচ্ছে। এসময় তিনি সমাজের সকল পেশার প্রতিনিদের নিয়ে ময়মনসিংহ নগরীর মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, সম্পত্তি সংক্রান্ত অপরাধ, আত্মহত্যার প্ররোচনা সাইবার অপরাধ, সড়ক দূর্ঘটনা, কিশোর অপরাধ, নারী নির্যাতন, ইভটিজিং ও বাল্যবিবাহ মুক্ত সমাজ গড়তে সকলের সহযোগীতা কামনা করেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
বাগমারায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে অভিযান, ২টি এস্কেভেটর অকেজো
প্রবাসীদের জন্য দেশে প্রথম অনলাইন গণশুনানি: চট্টগ্রামের ডিসি জাহিদের মাইলফলক উদ্যোগ
দর্শনা প্রেসক্লাবে ঢুকে সাংবাদিককে মারধরে প্রতিবাদে দামুড়হুদা প্রেসক্লাবে প্রতিবাদ সভা
বেইলি ব্রিজের পাটাতন ধসে ট্রাক আটকা, বিচ্ছিন্ন দীঘিনালা–মাইনি সড়ক যোগাযোগ
