ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
"জুলাই কারোও বাপের না"- ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি
মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, ময়মনসিংহ
প্রকাশ: Saturday, 19 July, 2025, 3:51 PM

ময়মনসিংহের সাগর, মাহিন, রাজু হত্যার বিচারের দাবীতে এবং দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি'র কালো ব্যাজ ধারণ ও মৌন মিছিল অনুষ্ঠিত হয়।  

বিএনপির কর্মসূচিকে সফল করতে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি'র সদস্য আলহাজ্ব তোফাজ্জল হোসেন আহমেদের নেতৃত্বে মৌন মিছিল নিয়ে অংশগ্রহণ করেন। 

শুক্রবার (১৮ জুলাই)  বিকেলে টাউন হল মোড় থেকে নগরীর প্রধান প্রধান সড়কগুলোতে মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীদের পরিহিত গেঞ্জিতে 'জুলাই কারোও বাপের না' লিখা স্লোগানে কালো পতাকা হাতে নিয়ে দিবসটি পালন করতে দেখা যায়।

বিগত শেখ হাসিনা সরকারের ফ্যাসিস্ট বিরোধী গনতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বিএনপি, অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আত্মহুতির বিনিময়ে জুলাই আগস্ট ২০২৪ সালে শেখ হাসিনার সরকারের পতনের মধ্যদিয়ে কতিপয় ছাত্র নেতাদের জুলাই আন্দোলন নিজেদের মনে করায়, "জুলাই বিপ্লব" কারোও বাপের নয় বলে সমাবেশে মন্তব্য করেন দক্ষিণ জেলা বিএনপির নেতৃবৃন্দরা।

নেতৃবৃন্দরা বলেন, শেখ হাসিনা সরকার পতনে সকল রাজনৈতিক দলের ন্যায় বিএনপির ভুমিকা ছিল উল্লেখযোগ্য। 

মিছিলের অগ্রভাগে নেতৃত্ব দেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি'র আহ্বায়ক জাকির হোসেন বাবলু, সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status