ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৫ জুন ২০২৬ ১ আষাঢ় ১৪৩৩
পাইকগাছার নদীতে থেকে ভাসমান লাশ উদ্ধার
শেখ সেকেন্দার আলী,পাইকগাছা
প্রকাশ: Monday, 15 June, 2026, 11:30 AM

পাইকগাছার নদীতে থেকে ভাসমান লাশ উদ্ধার

পাইকগাছার নদীতে থেকে ভাসমান লাশ উদ্ধার

খুলনার পাইকগাছার লতায় বেতাঙ্গী নদী থেকে বিরিঞ্চি মন্ডলের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৫ জুন) সকাল আনুমানিক ৮টার দিকে স্থানীয় বাসিন্দারা বাহির বুনিয়া এলাকার সরদার বাড়ির সংলগ্ন বেতাঙ্গী নদীতে একটি মরদেহ আটকে থাকতে দেখেন। এই খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী জড়ো হতে থাকেন নদীর তীরে। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে লাশ উত্তোলনের পর মৃতের পরিবারের সদস্যরা লাশ সনাক্ত করেন।

এই রিপোর্ট লেখার সময় পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন শেষে থানায় নেওয়ার প্রস্তুতি চলছিল। বিরিঞ্চি মন্ডলের মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি। এটি দুর্ঘটনা, স্বাভাবিক মৃত্যু নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে পুলিশ ও পরিবারের লোকজনের মধ্যে কথাবার্তা এবং প্রাথমিক তদন্ত শুরু করেছে থানা পুলিশ।



পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status