|
পিরোজপুরে ৬০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা
জালিস মাহমুদ,পিরোজপুর
|
![]() পিরোজপুরে ৬০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা মঙ্গলবার (২৪ জুন) মঠবাড়িয়া পৌর শহরের কাপুড়িয়া পট্রি এলাকায় ভ্রাম্যান আদালত এ অভিযান চালায়। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আবদুল কাইয়ূম এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত শহরের কাপুড়িয়া পট্রির তন্বী স্টোরের একটি গুদামে অভিযান চালিয়ে মজুদকৃত ৬০০ কেজি পলিথিন জব্দ করে যার আনুমানিক মূল্য ৯০ হাজার টাকা। ![]() পিরোজপুরে ৬০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল কাইয়ূম বলেন, নিষিদ্ধ পলিথিন ব্যবহার ও বাজারজাত বন্ধে অভিযান চলমান থাকবে। জব্দকৃত পলিথিন রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
