ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
আইপিডিসি ফাইন্যান্স’র নতুন হেড অব রিটেইল বিজনেস মনিরুল ইসলাম
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 24 June, 2025, 5:58 PM

আইপিডিসি ফাইন্যান্স’র নতুন হেড অব রিটেইল বিজনেস মনিরুল ইসলাম

আইপিডিসি ফাইন্যান্স’র নতুন হেড অব রিটেইল বিজনেস মনিরুল ইসলাম

আইপিডিসি ফাইন্যান্স পিএলসি’র নতুন হেড অব রিটেইল বিজনেস হিসেবে যোগ দিয়েছেন মোহাম্মদ মনিরুল ইসলাম। তাঁর আগমনে কোম্পানির রিটেইল অপারেশনস সম্প্রসারণ এবং গ্রাহক অভিজ্ঞতা আরও উন্নত হবে আশা করা যাচ্ছে।

প্রায় ২০ বছরের দীর্ঘ কর্মজীবনে মোহাম্মদ মনিরুল ইসলাম দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেছেন। রিটেইল ব্যাংকিং, প্রোডাক্ট ডেভেলপমেন্ট, কাস্টমার এক্সপেরিয়েন্স, অপারেশনাল ম্যানেজমেন্ট ইত্যাদি ক্ষেত্রে তাঁর বিশেষ দক্ষতা ও কর্ম অভিজ্ঞতা রয়েছে। 

আইপিডিসি-তে যোগদানের আগে তিনি ব্র্যাক ব্যাংক পিএলসি’র হেড অব রিটেইল লেন্ডিং হিসেবে কর্মরত ছিলেন। সেখানে সাড়ে চার বছর দায়িত্বকালীন তিনি বিভিন্ন গ্রোথ ইনিশিয়েটিভ এবং দেশের অন্যতম বৃহৎ রিটেইল লোন পোর্টফোলিও পরিচালনা করেছেন। এর আগে, তিনি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে প্রায় ১৫ বছর যাবত বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন এবং রিটেইল প্রোডাক্টস, ব্রাঞ্চ ব্যাংকিং ও এমপ্লয়ি ব্যাংকিংয়ের মতো বিভাগ পরিচালনা করেছেন।

কর্মজীবনে বিভিন্ন সময় তিনি পোর্টফোলিও অ্যানালাইটিক্স, প্রসেস অপ্টিমাইজেশন এবং ইনোভেটিভ প্রোডাক্ট স্ট্র্যাটেজির মাধ্যমে ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জনে অনন্য দক্ষতার প্রমাণ দিয়েছেন। বিশেষ করে, তিনি বাংলাদেশের সর্ববৃহৎ রিটেইল লেন্ডিং বুক পরিচালনা করেছেন, যা তাঁর দক্ষতা, অভিজ্ঞতা ও নেতৃত্বের প্রমাণ দেয়। 

এ প্রসঙ্গে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি’র ম্যানেজিং ডিরেক্টর রিজওয়ান দাউদ সামস বলেন, মোহাম্মদ মনিরুল ইসলামকে আইপিডিসিতে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। তাঁর দীর্ঘ কর্ম অভিজ্ঞতা, কৌশলগত চিন্তাধারা ও গ্রাহক-কেন্দ্রিক মনোভাব আমাদের রিটেইল স্ট্র্যাটেজিকে আরও উন্নত করতে এবং গ্রাহকদের এক অনন্য ব্যাংকিং অভিজ্ঞতা প্রদানে সহায়ক হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status