ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৯ আগস্ট ২০২৬ ৪ ভাদ্র ১৪৩৩
‘প্লে উইথ আইপিডিসি’ ক্যাম্পেইন বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 19 August, 2026, 3:45 PM

‘প্লে উইথ আইপিডিসি’ ক্যাম্পেইন বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ

‘প্লে উইথ আইপিডিসি’ ক্যাম্পেইন বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ

ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষ্যে আয়োজিত ‘প্লে উইথ আইপিডিসি – প্রেডিক্ট অ্যান্ড উইন’ ক্যাম্পেইন সফলভাবে সমাপ্ত হয়েছে। দেশব্যাপি তিন হাজারেরও বেশি ফুটবলপ্রেমী এই ডিজিটাল প্রেডিকশন গেমে অংশ নেয়। মঙ্গলবার (১৮ আগস্ট) আইপিডিসি ফাইন্যান্স পিএলসি’র প্রধান কার্যালয়ে বিজয়ীদের পুরস্কার বিতরণে মধ্য দিয়ে ক্যাম্পেইনের সমাপ্তি ঘোষণা করা হয়।

গত ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত চলা এই ক্যাম্পেইনে অংশগ্রহণকারীরা লাইভ লিডারবোর্ডে শীর্ষস্থানের জন্য প্রতিযোগিতা করেন। অংশগ্রহণকারীরা ম্যাচের ফলাফল প্রেডিক্ট করে একাধিক ক্যাটাগরিতে পয়েন্ট অর্জন করেন, যার মধ্যে ছিল ম্যাচের ফলাফল, নির্দিষ্ট স্কোর, গোল ব্যবধান, প্লেয়ার অব দ্য ম্যাচ, প্রথম গোলদাতা, ক্লিন শিট, নকআউট পর্বের ফলাফল এবং টুর্নামেন্ট বিজয়ী নির্ধারণ।

লিডারবোর্ডে প্রথম স্থান অর্জন করেছেন তানভীর মাহমুদ। এছাড়া, শীর্ষ দশ প্রতিযোগী হলেন; মো: জাকারিয়া হাবিব (২য়), দেওয়ান মতলুবুল হক (৩য়), মো: বরকত উল্লাহ (৪র্থ), মো: আসিফুল হক (৫ম), ডা. প্রণব কুমার সাহা (৬ষ্ঠ), আহমেদ ফজলে কবির (৭ম), মো: তাহসিন মঞ্জুর (৮ম), সাঈদ বিন হুদা (৯ম) এবং প্রশান্ত গাইন (১০ম)।

বিজয়ী পেয়েছেন একটি আইফোন ১৭ প্রো ম্যাক্স। প্রথম রানার্সআপ পেয়েছেন একটি ইভি বাইক ও দ্বিতীয় রানার্সআপ পেয়েছেন একটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন। সাপ্তাহিক বিজয়ীরা জিতেছেন অফিসিয়াল ফুটবল জার্সি ও ফ্যান মার্চেন্ডাইজ। এছাড়া, আর্লি-বার্ড ইন্সেনটিভ হিসেবে প্রথম ৫০০ জন নিবন্ধিত অংশগ্রহণকারী জিতেছেন একটি ওটিটি প্ল্যাটফর্মের বিনামূল্যে অ্যাক্সেস।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইপিডিসি ফাইন্যান্স পিএলসি’র ম্যানেজিং ডিরেক্টর রিজওয়ান দাউদ সামস; ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ অপারেটিং অফিসার আশিক হোসেন; কোম্পানি সেক্রেটারি, হেড অব লিগ্যাল অ্যাফেয়ার্স, হেড অব ব্র্যান্ড অ্যান্ড কর্পোরেট কমিউনিকেশন (ভারপ্রাপ্ত) সামিউল হাশিম; হেড অব রিটেইল বিজনেস মোহাম্মদ মনিরুল ইসলাম; চিফ টেকনোলজি অফিসার মো: আফজালুর রশিদসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

সেসময় রিজওয়ান দাউদ সামস বলেন, “ফুটবলের এক অনন্য শক্তি আছে মানুষকে একত্রিত করার। সেই ভিত্তিতেই আমরা ‘প্লে উইথ আইপিডিসি’ শুরু করেছিলাম, যেখানে তিন হাজারেরও বেশি ফুটবলপ্রেমী অংশগ্রহণের মাধ্যমে এই ক্যাম্পেইনের সাফল্যে ভূমিকা রাখে। এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করতে পেরে আমরা আনন্দিত, যেখানে দর্শকরা ফুটবল বিশ্বকাপ উপভোগের পাশাপাশি ফুটবল জ্ঞানও যাচাই করতে পেরেছেন। ‘প্লে উইথ আইপিডিসি’ তে অংশগ্রহণকারী ও বিজয়ী সবাইকে আমরা ধন্যবাদ ও অভিনন্দন জানাই।”

‘প্লে উইথ আইপিডিসি’র মতো উদ্যোগের মাধ্যমে প্রযুক্তি, বিনোদন এবং ডিজিটাল অভিজ্ঞতার সমন্বয়ে গ্রাহক ও দর্শকদের সাথে আরও বেশি সংযুক্ত হচ্ছে আইপিডিসি। এই ক্যাম্পেইন আবারও প্রমাণ করেছে যে, দেশব্যাপি গ্রাহকদের সাথে এমন অসংখ্য স্মরণীয় মূহুর্ত তৈরি করতে আইপিডিসি সবসময় প্রতিশ্রুতিবদ্ধ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status