|
বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম
নতুন সময় ডেস্ক
|
![]() বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম বুধবার (১৯ আগস্ট) এশিয়ার বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৯১ দশমিক ২৮ ডলারে পৌঁছায়। একই সময়ে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম বেড়ে দাঁড়ায় ৮৫ দশমিক ৩১ ডলারে। গত ২৪ জুলাইয়ের পর মঙ্গলবার অপরিশোধিত তেলের দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনার সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হয়ে আসায় এবং গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে সরবরাহ সংকটের আশঙ্কা বেড়েছে। হরমুজ প্রণালী বিশ্বব্যাপী জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ। এ পথ দিয়ে তেল পরিবহন ব্যাহত হলে আন্তর্জাতিক বাজারে সরবরাহ সংকট আরও গভীর হতে পারে এমন আশঙ্কায় তেলের দামে ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে দ্রুত কোনো কূটনৈতিক সমাধান না এলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও অস্থির হয়ে উঠতে পারে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
