ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
প্রতারক চক্রের চায়না নাগরিকসহ ৫ সদস্য জিএমপি গোয়েন্দা পুলিশের জালে
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Tuesday, 24 June, 2025, 6:06 PM

প্রতারক চক্রের চায়না নাগরিকসহ ৫ সদস্য  জিএমপি গোয়েন্দা পুলিশের জালে

প্রতারক চক্রের চায়না নাগরিকসহ ৫ সদস্য জিএমপি গোয়েন্দা পুলিশের জালে

সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘরে বসে আয় করার প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতকারী প্রতারক চক্রের চায়না নাগরিকসহ ৫ সদস্য কে গ্রেফতার করেছে গাজীপুর মহানগর ডিবি পুলিশের সদস্যদের একটি দল।

সোমবার (২৩জুন) মধ্য রাতে জিএমপি ক্রাইম মনিটরিং অভিযান পরিচালনাকালে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ঢাকা মহানগরের ভাটারা থানাধীন বসুন্ধরা এলাকা হতে চায়না নাগরিক-সহ ৫ জন প্রতারক কে গ্রেফতার করে পুলিশ। এ সময় প্রতারনার কাজে ব্যবহৃত ০৫টি মোবাইল ফোন জব্দ করা হয়।

মঙ্গলবার (২৪জুন) বিকেলে জিএমপি হেডকোয়ার্টার্সে সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানান গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি মিডিয়া এস এম শফিকুল ইসলাম।

এ সময় পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে জিএমপি থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে এবং ঘটনার সাথে জড়িত অজ্ঞাতনামা পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। এছাড়াও আন্ত ডাকাত দলের ৭সদস্যকে গ্রেফতার করছে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status