ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৬ মে ২০২৬ ২৩ বৈশাখ ১৪৩৩
ডেঙ্গু হটস্পট বরগুনা: র‍্যাপিড রেসপন্স টিমের একমাসের যুদ্ধ শুরু
তামান্না জেনিফার, বরগুনা
প্রকাশ: Friday, 20 June, 2025, 12:02 PM

ডেঙ্গু হটস্পট বরগুনা: র‍্যাপিড রেসপন্স টিমের একমাসের যুদ্ধ শুরু

ডেঙ্গু হটস্পট বরগুনা: র‍্যাপিড রেসপন্স টিমের একমাসের যুদ্ধ শুরু

বরগুনায় ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে। এরই মধ্যে বরগুনাকে ডেঙ্গুর হটস্পট ঘোষণা করা হয়েছে। ডেঙ্গু পরিস্থিতির অবনতির কারণে বরগুনাবাসীর মধ্যে চরম উদ্বেগ-আতঙ্ক বিরাজ করছে।

এমন অবস্থায় বরগুনায় ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায়, স্থানীয় তরুণ ও স্বেচ্ছাসেবীদের উদ্যোগে “র‍্যাপিড রেসপন্স টিম (RRT)” গঠিত হয়েছে। যেখানে কাজ করছে প্রায় ২৬ টি সংগঠন। তারা পৌরসভার ৯ টি ওয়ার্ডে ভাগ হয়ে প্রতিদিন কাজ করছে। সেই সাথে যে সব স্থানে ডেঙ্গু রোগীর সংখ্যা বেশী সেই সব জায়গায় গিয়ে এই টিম পরিস্কার - পরিছন্নতা অভিযান করে। 

ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে ৭নং ও ৩নং ওয়ার্ডে  আয়োজন করেছে শিউলি  ফাউন্ডেশন নামে স্বেচ্ছাসেবী সংগঠন। 

ডেঙ্গু মোকাবেলায় র‍্যাপিড রেসপন্স টিম (RRT) ৪টি প্রধান পদ্ধতি অবলম্বন করে সম্মিলিতভাবে কাজ করছে:

১. লার্ভা ধ্বংস:
ব্লিচিং পাউডার ও কেমিক্যাল স্প্রের মাধ্যমে ডেঙ্গু মশার লার্ভা ধ্বংস করা, যাতে তা পরিপক্ব মশায় রূপ নিতে না পারে

২. ফগার স্প্রে:
পরিপক্ব মশা নিধনে নিয়মিতভাবে ফগার মেশিন ব্যবহার করে স্প্রে কার্যক্রম পরিচালনা করা।


৩. পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান:
জনসম্পৃক্ততা এবং স্বেচ্ছাসেবকদের মাধ্যমে এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা ও নতুন স্বেচ্ছাসেবক সংযুক্তকরণ।


৪. জনসচেতনতা:
শিশু ও তরুণদের সঙ্গে নিয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং সকল নাগরিককে নিজ নিজ বাড়ি ও চারপাশ পরিচ্ছন্ন রাখায় উদ্বুদ্ধ করা। র‍্যাপিড রেসপন্স টিম ও জাগোনারী উদ্যোগে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন সহযোগিতায় প্রতিদিন এ কার্যক্রম পরিচালনা হয় ডেঙ্গুর স্পট গুলোতে।

এ বিষয়ে শিউলি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সহিদুল ইসলাম স্বপ্ন  বলেন, শুধু নিজের ঘর নয়, সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই আমরা এ কার্যক্রম হাতে নিয়েছি। তরুণদের সম্পৃক্ত করে তাদের ভেতর সচেতনতা তৈরি করাই আমাদের মূল লক্ষ্য, যেন ভবিষ্যতেও তারা এ ধরনের কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেয়। বর্তমান পরিস্থিতি মোকাবেলায় আমরা RRT গঠন করেছি যারা দিনরাত খুবই পরিশ্রম করে করে যাচ্ছে। স্বেচ্ছাসেবকরা মানবতার সেবায় নিজেদের নিয়োজিত করে রেখেছে আল্লাহ রহমতে আমরা খুব শীঘ্র এ অবস্থা থেকে পরিত্রাণ পাবো। বিডি ক্লিনের জেলা সমন্বয়ক নাঈম ইসলাম বলেন, শুধু আমাদের পক্ষে ডেঙ্গুর বিস্তার রোধ করা সম্ভব নয়। ডেঙ্গু মোকাবিলার জন্য সকলের সহযোগিতা ও সচেতনতা খুব জরুরি। আসুন আমরা সবাই স্ব স্ব ক্ষেত্রে সচেতন হই, ডেঙ্গুমুক্ত বরগুনা গড়ি।

বরগুনা জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, চলতি বছরের জানুয়ারি থেকে ২০ জুন পর্যন্ত বরগুনায় ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ১শ ৮৮জন। এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ১ হাজার ৯শ ৪৭ জন। চিকিৎসাধীন রয়েছেন ২১৭ জন। মৃত্যু বরণ করেছেন ২০ জন। এর মধ্যে বরগুনা ২৫০ শয্যা হাসপাতালে ৫ জন মৃত্যুবরণ করেন, বাকি ১৫ জন দেশের বিভিন্ন হাসপাতলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। অধিকাংশই বরগুনা পৌর শহর ও সদর উপজেলার বাসিন্দা। একই সাথে জেলার পাথরঘাটা, বামনা, বেতাগী ও আমতলীতেও বাড়ছে ডেঙ্গু রোগীর প্রকোপ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status