ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৬ মে ২০২৬ ২৩ বৈশাখ ১৪৩৩
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে পলিথিনে মোড়ানো অজ্ঞাত নারীর লাশ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 20 June, 2025, 11:58 AM

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে পলিথিনে মোড়ানো অজ্ঞাত নারীর লাশ

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে পলিথিনে মোড়ানো অজ্ঞাত নারীর লাশ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পলিথিনে মোড়ানো অবস্থায় অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১৯ জুন) রাত ১০ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া ছোট সাদিপুর এলাকার একটি ঝোপের ভেতর মরদেহটি পড়ে থাকতে দেখা গেছে। 


তাৎক্ষণিক নিহতের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। তবে, বয়স আনুমানিক ৩০-৩২ হবে ধারণা করছে পুলিশ। 


প্রত্যক্ষদর্শী জানান, মহাসড়কের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে হাইওয়ে পুলিশকে ফোন দেন স্থানীয়রা। পরবর্তীতে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে।


এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোরশেদ জানান, মরদেহটি মহাসড়কে পাওয়া গেলেও ভিন্ন ঘটনায় হওয়ায় সোনারগাঁ থানা পুলিশ উদ্ধার করে নিয়ে গেছে। তাদের সঙ্গে যোগাযোগ করলে বিস্তারিত পাওয়া যাবে।


সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মফিজুর রহমান জানান, ধারণা করছি কেউ এসে মরদেহটি মহাসড়কের পাশে ফেলে গেছেন। মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status