ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৭ মে ২০২৬ ২৩ বৈশাখ ১৪৩৩
ঠাকুরগাঁওয়ে অভিযান চালিয়ে ইজিবাইক চুরি চক্রের তিন সদস্য গ্রেফতার।
মোঃ মামুন অর-রশীদ, ঠাকুরগাঁও
প্রকাশ: Thursday, 19 June, 2025, 8:08 PM

ঠাকুরগাঁওয়ে অভিযান চালিয়ে ইজিবাইক চুরি চক্রের তিন সদস্য গ্রেফতার।

ঠাকুরগাঁওয়ে অভিযান চালিয়ে ইজিবাইক চুরি চক্রের তিন সদস্য গ্রেফতার।

ঠাকুরগাঁও জেলায় বেশকিছু দিন ধরে অজ্ঞান পার্টির দৌরাত্ম্য বেড়ে যাওয়ার ফলে প্রায় প্রতিদিনই ইজিবাইক চুরির ঘটনা ঘটছে। তাই ঠাকুরগাঁও আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ইজিবাইক চুরির চক্রের ৩ সদস্যকে আটক করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে ইজিবাইকের খুলে রাখা যন্ত্রাংশ।

বৃহস্পতিবার (১৯ জুন) ভোররাতে দিনাজপুর দশ মাইল এলাকা থেকে ৩ জনকে আটক করে সদর থানা পুলিশ।

আটকৃতরা হলেন, ঠাকুরগাঁও শহরের শাহপাড়া এলাকার মৃত ইদ্রিস আলীর ছেলে মোহামিনুল ইসলাম মিলু, দিনাজপুর জেলার কাহারোল উপজেলার আইজার রহমান ও তার বিহাই একই জেলার খানসামা উপজেলার সিরাজুল ওরফে চালাকু।

সদর থানা পুলিশ জানায়, কয়েক মাস ধরে শহরের বিভিন্ন স্থানে চক্রটি বিভিন্ন কৌশলে ইজিবাইক চুরি করে আসছিল। গেল মাসে ২২টি ইজিবাইক চুরির ঘটনা ঘটে।

ভুক্তভোগীরা থানায় এজাহার দিলে পুলিশ তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় বুধবার বিকালে মিলুকে আটক করে জিজ্ঞাসাবাদের পর তার দেওয়া স্বীকারোক্তির প্রেক্ষিতে বৃহস্পতিবার ভোররাতে অভিযান চালিয়ে দিনাজপুরের দশ মাইল এলাকা থেকে আরও দুজনে আটক এবং ইজিবাইকের যন্ত্রাংশ উদ্ধার করা হয়।

ঠাকুরগাঁও সদর থানার ওসি সরোয়ারে আলম খান বলেন, ইজিবাইক চুরি চক্রের ৮ জনের মধ্যে ৩ জনকে আটক করা হয়েছে। তাদেরকে মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে। বাকি ৫ জনকে আটকের চেষ্টা করছে পুলিশ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status