|
মহেশখালীতে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ১জন সন্ত্রাসী আটক
এস এম আরজু, চট্টগ্রাম
|
![]() মহেশখালীতে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ১জন সন্ত্রাসী আটক অভিযান চলাকালীন মহেশখালীর কুখ্যাত সন্ত্রাসী আবু বক্কর সিদ্দিকী (৩৭) এর বাড়িতে তল্লাশী চালিয়ে ৩টি দেশীয় পিস্তল, ৭ রাউন্ড তাজা কার্তুজ,১টি চাইনিজ কুড়াল,৪টি রামদা ও ১টি ব্রাস নাকলসহ উক্ত সন্ত্রাসীকে আটক করা হয়। জব্দকৃত আলামত ও আটককৃত সন্ত্রাসীর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। কোস্ট গার্ড এর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান তিনি আরও বলেন,দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘন্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সকল ধরনের সন্ত্রাসীমূলক কার্যক্রম রোধ অনেকাংশে উন্নত হয়েছে। সন্ত্রাসীমূলক কার্যক্রম রোধকল্পে কোস্ট গার্ড কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
দেশ বদলায়, মানুষ বদলায়,তবুও বদলায় না ৮০-তে পা রাখা ছাহেরা বেগমের দুঃখভাগ্য
শফিকুল ইসলাম বেবুকে সদস্য সচিব করে কুড়িগ্রাম জেলা ক্রিড়া সংস্থার ৭ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠিত
শেরপুরে গণমাধ্যম সপ্তাহে ১৪ দফা দাবি বাস্তবায়নের দাবিতে র্যালি ও আলোচনা সভা
ফুলবাড়ীতে উন্নত ভুট্টা বীজে বাম্পার ফলন কৃষকের মুখে হাসি
