|
মেঘনায় ৩৯ যাত্রী নিয়ে ডুবে গেল ট্রলার
নতুন সময় প্রতিনিধি
|
![]() মেঘনায় ৩৯ যাত্রী নিয়ে ডুবে গেল ট্রলার শনিবার (৩১ মে) বিকেল ৩টার দিকে ভাসানচর থেকে নোয়াখালীর উদ্দেশ্যে যাওয়ার পথে ট্রলারটি ডুবে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রলারটিতে ৩৯ জন যাত্রী ছিলেন। ঝড়ো আবহাওয়া ও নদীতে উঁচু ঢেউয়ের কারণে ডুবোচরের সঙ্গে ধাক্কা লেগে ট্রলারটি ডুবে যায়। হাতিয়ার চানন্দী ইউনিয়নের স্থানীয় তিনটি বোটের সহায়তায় ২১ জন যাত্রীকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে এখনও ১৮ জন যাত্রী নিখোঁজ রয়েছেন। স্থানীয় জেলেরা দ্রুত উদ্ধার কাজে অংশ নিয়েছেন। জিহাদ উদ্দিন নামে একজন বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে মেঘনা নদীতে ঝড়ো হাওয়া ও উঁচু ঢেউয়ের সৃষ্টি হয়েছে। ২১ জন যাত্রীকে জেলেদের তিনটি ট্রলার উদ্ধার করেছে। এখনও ১৮ জন যাত্রী নিখোঁজ রয়েছেন। উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। ভাসানচর থানার ওসি মো. কুতুব উদ্দিন বলেন, ভাসানচর থেকে ৩৯ যাত্রী নিয়ে ট্রলারটি দুপুর সাড়ে ১২টায় ছেড়ে গেছে। তীরের কাছাকাছি গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। উদ্ধার অভিযান চলছে। পরে বিস্তারিত জানানো হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হওয়া বসতঘর পরিদর্শনে দীঘিনালা উপজেলা বিএনপি সভাপতি শফিকুল ইসলাম
গাজীপুরে সাবেক দুই মন্ত্রীর এলাকায় ডিবির অভিযানে চোলাই মদের কারখানার সন্ধান, ১৬ লাখ টাকার মালামাল জব্দ
কুমিল্লা উত্তর জেলা বিএনপির কমিটি বিলুপ্ত, ৮ সদস্যের নতুন আংশিক আহ্বায়ক কমিটি
পাথর নিক্ষেপ নাকি ছদ্মবেশী রেকি (Recce): ভেরি হাইপ্রোফাইল নিরাপত্তা ও অপরাধতাত্ত্বিক বিশ্লেষণ
