|
ফারুকের বিদায়ের পর যা বললেন হাথুরুসিংহে
নতুন সময় ডেস্ক
|
![]() ফারুকের বিদায়ের পর যা বললেন হাথুরুসিংহে সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইনে এক পোস্টে হাথুরু লেখেন, ‘আমি সাধারণত আমার কাজকেই আমার পক্ষে কথা বলতে দেই। তবে, বাংলাদেশ ক্রিকেটে সাম্প্রতিক কিছু ঘটনার কারণে আবারও আলোচনায় এসেছি।' তিনি আরও লেখেন, 'ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, বিসিবি সভাপতির অপসারণের একটি কারণ ছিল আমাকে বরখাস্ত করার পদ্ধতি। বোর্ডের সঙ্গে যথাযথ পরামর্শ ছাড়াই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। মাঠে এবং মাঠের বাইরে স্বচ্ছতা, প্রক্রিয়া ও সম্মান সবসময়ই গুরুত্বপূর্ণ।’ ২০২৩ বিশ্বকাপে স্পিনার নাসুম আহমেদকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে বরখাস্ত করা হয়। হাথুরুকে চাকরিচ্যুত করতে ২০২৩ বিশ্বকাপের তদন্ত প্রতিবেদনের কথা উল্লেখ করেছিলেন সদ্য সাবেক বিসিবি সভাপতি ফারুক আহমেদ। তবে এমন অভিযোগ বরাবরই অস্বীকার করে এসেছেন হাথুরু। এমনকি বাংলাদেশের চাকরি ছেড়ে যাওয়া সহকারি কোচ নিক পোথাস পরে এক গণমাধ্যমে বলেন, এমন কোন ঘটনা ঘটেনি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হওয়া বসতঘর পরিদর্শনে দীঘিনালা উপজেলা বিএনপি সভাপতি শফিকুল ইসলাম
গাজীপুরে সাবেক দুই মন্ত্রীর এলাকায় ডিবির অভিযানে চোলাই মদের কারখানার সন্ধান, ১৬ লাখ টাকার মালামাল জব্দ
কুমিল্লা উত্তর জেলা বিএনপির কমিটি বিলুপ্ত, ৮ সদস্যের নতুন আংশিক আহ্বায়ক কমিটি
পাথর নিক্ষেপ নাকি ছদ্মবেশী রেকি (Recce): ভেরি হাইপ্রোফাইল নিরাপত্তা ও অপরাধতাত্ত্বিক বিশ্লেষণ
