ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬ ৩০ আষাঢ় ১৪৩৩
ফ্রান্সের কারাগারে বন্দীর সংখ্যা সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 31 May, 2025, 5:36 PM

ফ্রান্সের কারাগারে বন্দীর সংখ্যা সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে

ফ্রান্সের কারাগারে বন্দীর সংখ্যা সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে

ফ্রান্সের কারাগারের বন্দীদের সংখ্যা সর্বোকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। শনিবার (৩১ মে) দেশটির বিচার মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, মাত্র ৬২ হাজার ৫৭০ জনের ধারণক্ষমতা সম্পন্ন কারাগারগুলোতে ৮৩ হাজার ৬৮১ জন বন্দী রয়েছেন।

গত এক বছরে ফ্রান্সের কারাগারে বন্দীর সংখ্যা ৬০০০ জন বৃদ্ধি পেয়েছে। এর ফলে বন্দী থাকার হার ১৩৩.৭ শতাংশে দাঁড়িয়েছে। রেকর্ড সংখ্যক বন্দী থাকার ফলে দেশটির ১৮৬টি কারাগারের মধ্যে ২৩টিতে ধারণক্ষমতার দ্বিগুণেরও বেশি বন্দী রয়েছে।

বিচারমন্ত্রী জেরাল্ড ডারমানিন অতিরিক্ত বন্দী সংকটকে 'অগ্রহণযোগ্য' বলে অভিহিত করেছেন। তিনি ক্রমবর্ধমান কারাগাবন্দীর সাথে সামঞ্জস্যপূর্ণ নতুন সুযোগ-সুবিধা তৈরির পরামর্শ দিয়েছেন।

কট্টরপন্থী এই মন্ত্রী মে মাসের মাঝামাঝি সময়ে ব্রাজিলের উত্তরে অবস্থিত একটি বিদেশী অঞ্চল - ফরাসি গায়ানায় মাদক সম্রাটসহ সবচেয়ে 'বিপজ্জনক' অপরাধীদের জন্য একটি উচ্চ-নিরাপত্তা কারাগার নির্মাণের পরিকল্পনা ঘোষণা করেন।

এপ্রিলের শেষের দিকে ডারমানিন বলেন, কারাগারে অতিরিক্ত লোক থাকা সকলের জন্যই খারাপ। বন্দীদের জন্য 'ভয়াবহ পরিস্থিতি' এবং কারা কর্মকর্তাদের 'নিরাপত্তাহীনতা এবং সহিংসতার' কথাও উল্লেখ করে তিনি।

গত এপ্রিলে ফরাসি কারাগারে একাধিক সমন্বিত হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা গাড়িতে আগুন ধরিয়ে দেয়, একটি কারাগারের প্রবেশপথে স্বয়ংক্রিয় গুলি ছোড়ে এবং রহস্যময় শিলালিপি রেখে যায়।

এই হামলাগুলো ডানপন্থী সরকারকে বিব্রত করে। এরপর কঠোর কথা বলা মন্ত্রীরা - ডারমানিন এবং স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রিটেইলউ মাদকের বিরুদ্ধে লড়াই জোরদার করার প্রতিশ্রুতি দেন।

এপ্রিলের শেষের দিকে আইনপ্রণেতারা মাদক-সম্পর্কিত অপরাধ মোকাবেলায় একটি বড় নতুন বিল অনুমোদন করেছেন। যেখানে ফ্রান্সের কিছু বিপজ্জনক মাদক পাচারকারী আগামী মাসগুলোতে উচ্চ-নিরাপত্তা সম্পন্ন কারাগার ইউনিটে আটক থাকবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status