ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৬ মে ২০২৬ ২৩ বৈশাখ ১৪৩৩
মোরামত না করায় খানাখন্দে চৈতা বাজারের প্রধান সড়ক
মোঃ মাসুদ রানা, বেতাগী
প্রকাশ: Saturday, 31 May, 2025, 3:09 PM

মোরামত না করায় খানাখন্দে চৈতা বাজারের প্রধান সড়ক

মোরামত না করায় খানাখন্দে চৈতা বাজারের প্রধান সড়ক

পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার ১ নং মাধব খালি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে চৈতা বাজারের প্রধান সড়ক টি দীর্ঘদিন যাবত মেরামতের অভাবে সড়কটির অনেক জায়গায় বড় বড় গর্তের সৃষ্টি হয়ে আছে।চৈতা বাজারে প্রবেশ পথ থেকে চাকর খালি বাজার পর্যন্ত সড়কটি প্রায় আড়াই কিলোমিটার। 

এই আড়াই কিলোমিটার এর মধ্যে প্রায় এক কিলোমিটার  বিভিন্ন জায়গায় গর্তে সৃষ্টি হয়ে আছে। এই গর্তের কারণে চৈতা বাজারে হাটের দিন গাড়ি নিয়ে আসতে অনেক বিপদে পড়তে হয় এলাকার সাধারণ মানুষের। চৈতা বাজারে সপ্তাহে শুক্রবার প্রচীন গরুর হাট বসে। বাজারে গরুর পাইকাররা গাড়ি করে গরু হাটে আসনে অনেক সমস্যা ও ঝামেলায় পড়তে হয়। 

স্থানীয় জনপ্রতি নিধিরাও এই সড়কটিতে  তেমন কোন মেরামতের কাজ করেননি। চৈতা বাজারের স্থানীয়  দোকানদারা জানান এই সড়ক টি মেরামত করা হলে এই সড়কটি দিয়ে  বেতাগী,বাকেরগন্জ, এই দুই উপজেলা থেকে অনেক গরুর পাইকাররা সহজে গাড়িতে করে গরু নিয়ে হাটে আসতে পারে। 

চৈতা বাজারের স্থানীয় রাজনৈতিক একাধিক ব্যাক্তি সাথে আলাপ করে জানা যায় যে সড়ক টি মেরামত হলে চৈতা দরবারে শরীফে লোকজন আসা যাওয়া, মাদ্রাসা,একটি গার্লস স্কুল,ও একটি মাধ্যমিক বিদ্যালয়ের শত শত শিক্ষার্থীরা  সহজে শিক্ষা প্রতিষ্ঠানে আসা যাওয়া করতে পারবে বলে তারা জানান।

স্থানীয়রা আরও জানান যে চৈতা বাজারের সড়কটি যাতে অতি তারাতাড়ি মেরামত করা হয় সে জন্য মির্জাগন্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা ও উপজেলা এল জি আর ডি কর্মকর্তার সুদৃষ্টি কামনা করছে চৈতা বাজারের স্থানীয় জনগণ ও দোকানদার বৃন্দ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status