ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৬ মে ২০২৬ ২৩ বৈশাখ ১৪৩৩
গাছায় বিএনপি নেতার উদ্যোগে জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালন
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Saturday, 31 May, 2025, 3:06 PM

গাছায় বিএনপি নেতার উদ্যোগে জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালন

গাছায় বিএনপি নেতার উদ্যোগে জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালন

জিয়াউর রহমানের জন্ম না হলে বাংলাদেশ নামক রাস্ট্রের জন্ম হতোনা বলে মন্তব্য করেছেন গাজীপুর মহানগর গাছা থানা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক - আব্দুল জব্বার সরকার। শুক্রবার সন্ধ্যায় নিজ কার্যালয়ে জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকীর আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে তিনি আরো বলেন, আগামীতে জিয়াউর রহমানের আদর্শ মনেপ্রাণে ধারণ করে এগীয়ে গেলে বিএনপির বিজয় অবশ্যম্ভাবী। তাই স্থানীয় নেতৃবৃন্দদের আহ্বান জানান জিয়াউর রহমানের আদর্শকে লালন করে দলকে আগামীতে সামনের দিকে এগীয়ে নেয়ার। 

এর আগে শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে শুক্রবার (৩০মে বাদ মাগরিব) সন্ধ্যা ৭টায় মহানগরীর গাছা থানার ৩২নং ওয়ার্ড ডেগেরচালা এলাকার একটি কার্যালয়ে জিয়াউর রহমানের সংক্ষিপ্ত আত্মজীবনী আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়।

গাছা থানা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল জব্বার সরকারের উদ্যোগে ও সভাপতিত্বে, বাসভবনের নিচতলায় নিজ কার্যালয়ে এ বার্ষিকী পালন করা হয়। এতে অংশ নেয় স্থানীয় বিএনপি ও এর সহযোগী অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দদের অনেকেই।

অনুষ্ঠানে বক্তব্য দেন, গাছা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম মণ্ডল, থানা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব ইফতেখার আহমেদ রিপন, ৩২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মুক্তার, গাছা থানা যুবদলের যুগ্ম-আহ্বায়ক, মিন্টু সরকার, ৩২নং ওয়ার্ড যুবদলের সভাপতি নূর মুহাম্মদ বাবু, ৩২নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক তুহিন গাজী। 

আলোচনা শেষে উপস্থিতীদের নিয়ে জিয়া পরিবারের সদস্যসহ দেশ ও জাতীর মঙ্গল কামনায় দোয়া মোনাজাত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, গাছা থানা বিএনপির সদস্য মাইনুদ্দিন, কলন্তর সরকার, গাজীপুর ল-কলেজ ছাত্র দলের সাধারণ সম্পাদক ফয়সাল সরকার, গাছা থানা ছাত্রদল নেতা নাদিম, যুবদল নেতা আবু-সালেহ, নয়ন, জাহিদুল ইসলাম, সোহেল রানাসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দসহ স্থানীয়রা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status