ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬ ৯ বৈশাখ ১৪৩৩
কাজিপুরে বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার ও শিক্ষা উপকরণ বিতরণ
নাবিউর রহমান চয়ন, কাজিপুর
প্রকাশ: Tuesday, 20 May, 2025, 8:07 PM

কাজিপুরে বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার ও শিক্ষা উপকরণ বিতরণ

কাজিপুরে বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার ও শিক্ষা উপকরণ বিতরণ

দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা' প্রতিপাদ্যে সিরাজগঞ্জের কাজিপুরে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ মে) উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। যৌথভাবে এর আয়োজন করেন দুর্নীতি দমন কমিশনের পাবনার সমন্বিত জেলা কার্যালয় ও কাজীপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি।

দুর্নীতি বিরোধী এ বিতর্ক প্রতিযোগিতায় গতকাল সোমবার (১৯ মে) উপজেলার আটটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আটটি দলে অংশ নেয়। ওই দিন প্রথম রাউন্ড ও সেমিফাইনাল পর্ব অনুষ্ঠিত হয়। আজ (মঙ্গলবার) চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে। এ পর্বে মডারেটর হিসেবে উপস্থিত ছিলেন কাজীপুর সরকারি মনসুর আলী কলেজের প্রভাষক ফিরোজ হাসান। বিচারক ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহনাজ পারভীন, মহিলা বিষয়ক কর্মকর্তা চিত্রা রানী সাহা ও উপজেলা প্রকৌশলী একেএম হেদায়েত উল্লাহ। 

বিষয় নির্ধারণ ছিল 'দুর্নীতি দমনে প্রতিকার নয়, প্রতিরোধই সর্বোত্তম পন্থা'। বিতর্কে অংশ নেয় গান্ধাইল রতনকান্দি ইউনিয়ন আলী আহমেদ উচ্চ বিদালয় ও তারকান্দি উচ্চ বিদ্যালয়। গান্ধাইল উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। সেরা বক্তা নির্বাচিত হয় তারাকান্দি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আতিকুর রহমান।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি পরিমল কুমার তরফদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান আকরামুল হক। প্রতিযোগিতাটি পরিচালনা করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও কাজীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় পাবনার উপসহকারি পরিচালক মনোয়ার হোসেন, কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম। 
পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এ ছাড়াও এসময় উপজেলার শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।



পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status