|
অভয়নগর ব্লাড ব্যাংক স্বেচ্ছাসেবী সংগঠনের এক দশক পূর্তীতে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প
নতুন সময় প্রতিনিধি
|
![]() অভয়নগর ব্লাড ব্যাংক স্বেচ্ছাসেবী সংগঠনের এক দশক পূর্তীতে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প শুক্রবার (১০ মে) সুন্দলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় ভবদহ পানি নিষ্কাশণ সংগ্রাম কমিটির আহবায়ক রণজিত বাওয়ালী প্রধান অতিথি হয়ে এ ক্যাম্পের শুভ উদ্ভোদন করেন। সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত অবিরাম ভাবে চলতে থাকে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প। এ সময় প্রায় দুই শতাধিক রোগীকে নানা ভাবে সেবা প্রদান করা হয়। সাথে সাথে প্রয়োজনীয় প্রায় ১৪টি ভিন্ন রকমের ঔষধ সরবরাহ করা হয় আগত রোগীদের মাঝে। চিকিৎসা পরামর্শ , বিনামূল্যে দন্ত চিকিৎসা ও পরামর্শ – দাঁতের বিভিন্ন সমস্যা ও সঠিক যত্ন বিষয়ে পরামর্শ। বিনামূল্যে গাইনোকলোজিক্যাল পরামর্শ – মহিলাদের জন্য বিশেষজ্ঞ মহিলা ডাক্তার দ্বারা স্বাস্থ্যপরামর্শ, স্বল্প পরিসরে প্রয়োজনীয় ঔষধ সরবরাহ সহ বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা – রক্তে গ্লুকোজের মাত্রা নির্ণয়, বিনামূল্যে ব্লাড প্রেসার (বিপি) পরীক্ষা – উচ্চ ও নিম্ন রক্তচাপ পরিমাপ, বিনামূল্যে ওজন ও উচ্চতা পরিমাপ – উচ্চতা অনুযায়ী সঠিক ওজন নির্ধারণ এবং পুষ্টি বিষয়ক পরামর্শ দেওয়া হয়ে থাকে। উপস্থিত থেকে সেবা প্রদান করেন, ডা: আলীমুর রাজীব ,এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য). উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অভয়নগর, যশোর। ডা. ফারহানা মিতু এমবিবিএস, পিজিটি (গাইনী ও অবস), সিসিডি (বারডেম), ডিএমইউ ট্রেইন্ড ইন টিভিএস, কালার ডপলার, অ্যানোমালি স্ক্যান। ডা: কাজী নওফেল হায়দার এম বি বি এস,(ইউ এস টি সি) পি জি টি (ঢাকা মেডিকেল কলেজ)। ডা. মো: নিয়ামত মুন্সী এম বি বি এস (ঢাকা) স্যার সলিমুল্লাহ মেডিকেলে কলেজ & মিটফোর্ড হাসপাতাল। ডা. রাকিবুল ইসলাম ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি (বিডিএস), রাজশাহী মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট ওরাল ও ডেন্টাল সার্জন। ডেন্টিষ্ট মনোয়ার মোর্শেদ নয়ন ডিএমটি (ডেন্টাল) মেসবাহ-উর রহমান মেডিকেল টেকনোলজি কলেজ, এফ টি যশোর সদর হসপিটাল। উক্ত ক্যাম্প চলাকালীন সকলের জন্য স্বাস্থ সেবা উন্মুক্ত রাখা হয়। অভয়নগর ব্লাড ব্যাংক স্বেচ্ছাসেবী সংগঠনের স্বপ্ন দ্রষ্টা ইমতিয়াজ ইয়াদ বলেন, ‘প্রায় ২০০ রোগীকে অভিজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসাসেবা, পরামর্শ ও ওষুধ দেওয়া হয়েছে। দাঁত, গাইনোকলোজিক্যাল, ডায়াবেটিস, ব্লাড প্রেসার, উচ্চতা অনুযায়ী সঠিক ওজন নির্ধারণ এবং পুষ্টি বিষয়ক পরামর্শসহ বিভিন্ন ধরনের সেবা দেওয়া হয়েছে। এছাড়া রোগীদের পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটও দেওয়া হয়েছে। এ ধরনের জনকল্যাণমূলক কাজ অব্যাহত রাখবে আগামীতে। এ সময় উপস্থিত ছিলেন অভয়নগর ব্লাড ব্যাংক স্বেচ্ছাসেবী সংগঠনের সকল সদস্য বৃন্দ। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ৪৬৭ জন পেলেন চিকিৎসা ও ওষুধ
অতিবৃষ্টি ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় খাগড়াছড়িতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রথের চাকা ঘুরতেই উৎসবের আমেজে গাজীপুর, শুরু শতাব্দীপ্রাচীন মানিক্য মাধবের রথযাত্রা ও ২০ দিনের মেলা
জুলাই শহীদদের স্বপ্ন বাস্তবায়নে জাতীয় ঐক্যের আহ্বান জামায়াত নেতাদের
বাগমারায় ১০০ দিনে অপরাধ দমনে সক্রিয় ওসি জিল্লুর রহমান
কুড়িগ্রামের রাজারহাটে সরকারি রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত ১, আহত ২ এবং ১১ জন আটক
পাইকগাছায় ভেঙে পড়েছে কমিউনিটি ক্লিনিক: প্রাথমিক বিদ্যালয় কক্ষে চলছে স্বাস্থ্য সেবা কার্যক্রম!
তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন ছাত্রনেতা আল আমিন বাবলু
