|
মাধবপুর সীমান্তে বিজিবি'র সতর্ক পাহারা, ২ স্তরের নিরাপত্তা বলয়
আনিসুর রহমান, মাধবপুর
|
![]() মাধবপুর সীমান্তে বিজিবি'র সতর্ক পাহারা, ২ স্তরের নিরাপত্তা বলয় হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) শনিবার (১০ মে) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, এই জেলার ১০৩.২ কিঃমিঃ সীমান্তে এখন পর্যন্ত কোনো অনুপ্রবেশের ঘটনা না ঘটলেও যে কোন অনাহুত পরিস্থিতি সামাল দিতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ৫৫ বিজিবি'র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান জানান, "বিজিবি সদর দপ্তরের নিদের্শনা অনুযায়ী বর্তমান পরিস্থিতি বিবেচনায় সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। আমাদের প্রতিটি বিওপিতে (বর্ডার আউট পোস্ট) টহল জোরদার করা হয়েছে, গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং স্থানীয় জনগণের সহায়তায় সন্দেহভাজন সকল চলাচলের ওপর কঠোর নজরদারি চলছে।" তিনি আরও বলেন, "সীমান্তে যেকোনো ধরনের পুশইন প্রতিরোধে আমরা প্রস্তুত। আমাদের মূল লক্ষ্য হচ্ছে দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষা করা।" বিজিবি'র সূত্র জানায়, সীমান্ত এলাকার প্রতিদিনই সাধারণ মানুষদের নিয়ে সচেতনতামূলক সভা-সমাবেশ এবং প্রচার কার্যক্রম চালানো হচ্ছে। সীমান্তের বিশাল এলাকায় স্থানীয়দের সহায়তায় দিবা রাত্রি ২৪ ঘণ্টা যেকোনো সন্দেহজনক অনুপ্রবেশ চিহ্নিত করে তাৎক্ষণিকভাবে প্রতিরোধের ব্যবস্থা নেওয়া হচ্ছে। উল্লেখ্য, চলতি মে মাসের প্রথম সপ্তাহে খাগড়াছড়ি, কুড়িগ্রাম, মৌলভীবাজারসহ দেশের পাঁচটি সীমান্তবর্তী জেলায় ভারত থেকে বেশকিছু সংখ্যক ভারতীয় বাংলাভাষী ও রোহিঙ্গাদের পুশ ইন করা হয়েছে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে। তবে বিজিবি'র ৫৫ ব্যাটালিয়নের কঠোর নজরদারির কারণে হবিগঞ্জ সীমান্তে এখন পর্যন্ত কোনো ধরনের অনুপ্রবেশের ঘটনা ঘটেনি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ৪৬৭ জন পেলেন চিকিৎসা ও ওষুধ
অতিবৃষ্টি ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় খাগড়াছড়িতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রথের চাকা ঘুরতেই উৎসবের আমেজে গাজীপুর, শুরু শতাব্দীপ্রাচীন মানিক্য মাধবের রথযাত্রা ও ২০ দিনের মেলা
জুলাই শহীদদের স্বপ্ন বাস্তবায়নে জাতীয় ঐক্যের আহ্বান জামায়াত নেতাদের
বাগমারায় ১০০ দিনে অপরাধ দমনে সক্রিয় ওসি জিল্লুর রহমান
কুড়িগ্রামের রাজারহাটে সরকারি রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত ১, আহত ২ এবং ১১ জন আটক
পাইকগাছায় ভেঙে পড়েছে কমিউনিটি ক্লিনিক: প্রাথমিক বিদ্যালয় কক্ষে চলছে স্বাস্থ্য সেবা কার্যক্রম!
তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন ছাত্রনেতা আল আমিন বাবলু
