|
হাফ ভাড়া নিয়ে বাগ্বিতণ্ডা, চলন্ত বাস থেকে ফেলে ছাত্র হত্যা গাজীপুরে
ফাহিম ফরহাদ, গাজীপুর
|
![]() হাফ ভাড়া নিয়ে বাগ্বিতণ্ডা, চলন্ত বাস থেকে ফেলে ছাত্র হত্যা গাজীপুরে নিহত শিক্ষার্থী হলেন, সিয়াম (১৯)। তিনি স্থানীয় রোভার স্কাউট স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণিতে অধ্যয়নরত ছিলেন। নিহত শিক্ষার্থী গাজীপুর সদর উপজেলার বাউপাড়া এলাকার দেলোয়ার হোসেনের ছেলে। পুলিশ ও স্থানীয় এলাকাবাসী জানান, রাত ৯টার দিকে সিয়াম চ্যাম্পিয়ন পরিবহনের একটি বাসযোগে চান্দনা চৌরাস্তা থেকে মাস্টারবাড়ীর উদ্দেশ্যে রওয়ানা হন। পথে হাফ ভাড়া নিয়ে হেলপারের সঙ্গে ওই শিক্ষার্থীর বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে হেলপার উত্তেজিত হয়ে সিয়ামকে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেন। এতে মহাসড়কে পড়ে গেলে বাসের পেছনের চাকা তার মাথার ওপর দিয়ে উঠে যায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনার পর চালক ও হেলপার পালিয়ে গেলেও স্থানীয় জনতা বাসটি জব্দ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। গাজীপুর সদর মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, নিহতের লাশ থানায় আনা হয়। পরে স্বজনেরা বিনা ময়নাতদন্তে লাশ নেওয়ার আবেদন করলে আইনি প্রক্রিয়া শেষে তা হস্তান্তর করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
চরভদ্রাসন থানায় নবাগত ওসি হিসেবে যোগদান করলেন মোঃ সফর আলী
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
