|
ভূরুঙ্গামারীতে আ. লীগের ৩ নেতা গ্রেপ্তার
এফ কে আশিক, ভূরুঙ্গামারী
|
![]() ভূরুঙ্গামারীতে আ. লীগের ৩ নেতা গ্রেপ্তার শুক্রবার (৯ মে) দুপুরে গোপন সংবাদের বিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, তিলাই ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি গোলাম মোস্তফা (৫২), বলদিয়া ৭ নং ওয়ার্ড যুবলীগ উপ কমিটির সভাপতি ইব্রাহিম (৪০), উপজেলা যুবলীগ নেতা ও ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের ইউপি সদস্য রফিকুল ইসলাম (৪৫)। পুলিশ জানায়, নাশকতামূলক কর্মকাণ্ড রোধে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নাশকতা সংশ্লিষ্ট একাধিক মামলা ও অভিযোগ রয়েছে। শনিবার তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে । |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
চরভদ্রাসন থানায় নবাগত ওসি হিসেবে যোগদান করলেন মোঃ সফর আলী
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
