ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
৫ দফা দাবিতে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন
জালিস মাহমুদ, পিরোজপুর
প্রকাশ: Monday, 24 March, 2025, 7:08 PM

৫ দফা দাবিতে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

৫ দফা দাবিতে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

 ৫ দফা দাবিতে পিরোজপুরে মানববন্ধন করেছে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষক-কেয়ার টেকার ঐক্য পরিষদ। আউটসোর্সিং বাতিল, জনবলকে রাজস্বভুক্ত, কর্মী ও কেয়ারটেকারদের স্কেলভুক্ত, শিক্ষকের সম্মানী বৃদ্ধি এবং ঈদের পূর্বেই প্রকল্প অনুমোদনের দাবিতে সোমবার দুপুরে পিরোজপুর সদর উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

এতে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সাথে জড়িত ৭৫০ কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষকেরা অংশ নেয়।  

এ সময় বক্তারা বলেন, ৩১ বছর ধরে চলমান এ প্রকল্পটি নিয়ে বিভিন্নভাবে ষড়যন্ত্র হচ্ছে।  এটি বন্ধ হলে এর সাথে যুক্ত হাজার হাজার নারী পুরুষ বেকার হয়ে যাবে। পাশাপাশি সাধারণ মানুষ ইসলাম ধর্মীয় শিক্ষা থেকে বঞ্চিত হবে। তাই আন্দোলনকারীদের ৫ দফা দাবি মেনে নেয়ার জন্য বর্তমান সরকার প্রতি আহ্বান জানান। অন্যথায় পরবর্তীতে তারা কঠোর কর্মসূচি ঘোষণা দিবেন বলে হুঁশিয়ারি দেন। মানববন্ধন শেষে এ প্রকল্পের সাথে জড়িতরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status