|
বনানী থানা স্বেচ্ছাসেবক দলের ইফতার বিতরণ ও খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া
নতুন সময় প্রতিনিধি
|
![]() বনানী থানা স্বেচ্ছাসেবক দলের ইফতার বিতরণ ও খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল বনানী থানা শাখার সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশু। তিনি বলেন, "স্বেচ্ছাসেবক দল সব সময় জনগণের পাশে থাকে। এই রমজানে আমাদের প্রার্থনা, দেশ গণতন্ত্রের পথে ফিরে আসুক, এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুন। ’’ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বনানী থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সুজন, প্রচার সম্পাদক মোঃ জয়নাল, ১৯ নং ওয়ার্ড বনানী থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মোঃ সোহেল মজুমদার এবং ২০ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মোঃ সোহেল রানা। ইফতার মাহফিলে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু ও নিরাপত্তার জন্য দোয়া করা হয়।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
১০ দিনে ৩ স্মার্টফোন বিস্ফোরণে এক জনের মৃত্যু: মৃত্যু মুখ থেকে ফিরলেন আরেক নারী (ভিডিও সহ)
গ্রাহকের অজান্তেই বিকাশ থেকে টাকা কেটে নিচ্ছে ফুডপান্ডা
সুন্দরবনের ভেসে আসা বনজ বীজ সংগ্রহ বন্ধে শ্যামনগরে লংমার্চ ফর ফরেস্ট ও স্মারকলিপি প্রদান
