ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
ঠাকুরগাঁওয়ে ভুট্টা ক্ষেত থেকে জীবিত নবজাতক উদ্ধার
মো: মামুন অর-রশীদ, ঠাকুরগাঁও
প্রকাশ: Monday, 24 March, 2025, 7:02 PM

ঠাকুরগাঁওয়ে ভুট্টা ক্ষেত থেকে জীবিত নবজাতক উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ভুট্টা ক্ষেত থেকে জীবিত নবজাতক উদ্ধার

ঠাকুরগাঁও জেলা সদরের জামালপুর ইউনিয়নের পূর্ব মহেশালী গ্রামে একটি ভুট্টা ক্ষেত থেকে এক নবজাতক (কন্যাশিশু)’কে উদ্ধার করা হয়।

 স্থানীয়দের ধারণা, ভূমিষ্ঠ হওয়ার এক থেকে দেড় ঘণ্টার মধ্যেই শিশুটিকে ফেলে যাওয়া হয়। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে পাশের মরিচ খেতে কাজ করা এক নারী শিশুটির কান্নার শব্দ শুনে এগিয়ে যান। পরে তিনি ভুট্টা ক্ষেতে নবজাতকটিকে দেখতে পান। খবরটি ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন জড়ো হন এবং বিষয়টি প্রশাসনকে জানান।

স্থানীয়রা ধারণা করছেন, কেউ অবৈধ সম্পর্কের ফলে জন্ম নেওয়া শিশুটিকে ফেলে গেছে অথবা পারিবারিক কোনো সমস্যার কারণে পরিত্যক্ত করা হয়েছে। তবে কে বা কারা শিশুটিকে ফেলে গেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

উদ্ধার হওয়া নবজাতকটিকে আপাতত ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রশাসন বলছে, শিশুটির ভবিষ্যৎ নিরাপত্তা ও লালন-পালনের জন্য যথাযথ পদক্ষেপ নেওয়া হবে। প্রশাসনের পক্ষ থেকে নবজাতকটির পরিচয় শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে বলে জানা যায়। তবে নবজাতক ওই কন্যা শিশুটিকে নেওয়ার জন্য ইতিমধ্যে প্রায় ২০/২৫ জন মানুষ সেখানে ভীড় জমিয়েছেন।

 ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাইরুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করেন। তিনি বলেন, “শিশুটি সম্পূর্ণ সুস্থ আছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হবে এবং নবজাতকের নিরাপত্তা নিশ্চিত করা হবে।”

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status