|
আওয়ামী লীগের অফিসে অবৈধ বিদ্যুৎ সংযোগ ১৭ বছরে ৫০ লক্ষ টাকার বিদ্যুৎ বিল ফাঁকি
মারুফুজ্জামান রেজা, পানছড়ি
|
![]() আওয়ামী লীগের অফিসে অবৈধ বিদ্যুৎ সংযোগ ১৭ বছরে ৫০ লক্ষ টাকার বিদ্যুৎ বিল ফাঁকি শনিবার (১৫ মার্চ) উপজেলা সহকারি আবাসিক প্রকৌশলী চঞ্চল চৌধুরী জানান, পানছড়ি আওয়ামীলীগ অফিসে বিদ্যুৎ এর অবৈধ সংযোগের খবর পেয়ে সাথে সাথে কর্তন করি। অবৈধ বিদ্যুৎ সংযোগ বিষয়ে ব্যবস্থা নিতে উর্ধতন কর্মকর্তার বরাবর লিখিত চিঠি পাঠিয়েছি। স্থানীয়রা জানান, ফ্যাসিস্টদের অবৈধ বিদ্যুৎ ব্যবহার যা সরকারের লক্ষ লক্ষ টাকার বিদ্যুৎ চুরি। এই টাকা স্থানীয় জনগনের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। ১৭ বছরে আনুমানিক প্রায় ৫০ লক্ষ টাকা বিল ফাঁকি দিয়েছে পানছড়ি উপজেলা আওয়ামী লীগ। বিদ্যুৎ বিভাগ এতদিন কেনো এর ব্যবস্থা নেয়নি তা খতিয়ে দেখার আহবান জানান। আবাসিক প্রকৌশলী মোঃ আহসান উল্লাহ্য জানান, আমি এক সাপ্তাহ হলো এখানে জয়েন করেছি, অভিযোগ ওঠা অবৈধ সংযোগ সম্পর্কে আমার জানা নেই। আমরা এ বিষয়ে খতিয়ে দেখছি । |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
চরভদ্রাসন থানায় নবাগত ওসি হিসেবে যোগদান করলেন মোঃ সফর আলী
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
