ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
সিরাজগঞ্জে দেয়াল ধ্বসে নিহত ২, আহত ৩
শাকিল আহম্মেদ, সিরাজগঞ্জ
প্রকাশ: Saturday, 15 March, 2025, 2:12 PM

সিরাজগঞ্জে দেয়াল ধ্বসে নিহত ২, আহত ৩

সিরাজগঞ্জে দেয়াল ধ্বসে নিহত ২, আহত ৩

সিরাজগঞ্জ পৌর এলাকায় দেয়ালের নিচে চাপা পড়ে দুই নির্মাণ শ্রমিক নিহত আরও আহত ৩ জন।

সিরাজগঞ্জে ড্রেন নির্মাণ কাজ করার সময় ধ্বসে পড়া দেয়াল চাপা পড়ে দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ৩ জন।

আজ শনিবার (১৫ মার্চ) সকাল ১০ টার দিকে শহরের সাহেদ নগর ব্যাপারিপাড়ায় এই ঘটনাটি ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ন কবির জানান, শনিবার সকালে সিরাজগঞ্জ শহরের সাহেদনগড় ব্যাপারিপাড়া এলাকায় ড্রেন নির্মানের জন্য খননকাজ করছিল পাঁচ শ্রমিক। এসময় পাশ্ববর্তী একটি বাড়ির দেয়াল ধ্বসে পড়লে চাপা পড়ে পাচজনই। তাৎক্ষনিকভাবে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিরাজগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ও একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। 

সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে এক শ্রমিককে মৃত ঘোষণা করে চিকিৎসক। এছাড়া মেডিনোভা হাসপাতালে এক শ্রমিককে মৃত ঘোষনা করা হয়। নিহতদের মধ্যে একজনের মরদেহ জেনারেল হাসপাতাল মর্গে ও অন্যজনের মরদেহ স্বজনেরা বাসায় নিয়ে গেছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status