ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৪ জুন ২০২৬ ১০ আষাঢ় ১৪৩৩
নেত্রকোণায় পাহারাদারকে খুন করে ৭ গরু চুরি
সালাহ উদ্দীন খান রুবেল , নেত্রকোণা
প্রকাশ: Thursday, 6 March, 2025, 6:00 PM

নেত্রকোণায় পাহারাদারকে খুন করে ৭ গরু চুরি

নেত্রকোণায় পাহারাদারকে খুন করে ৭ গরু চুরি

নেত্রকোণার দূর্গাপুরে পাহারাদার জয়নাল উদ্দীন ওরফে চাঁন মিয়াকে শ্বাসরোধ করে খুন করে গরু চুরির ঘটনা ঘটেছে।

 বুধবার দিবাগত রাত থেকে বৃহস্পতিবার ভোররাতের মধ্য  নেত্রকোণা জেলার দূর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের শুকনাকুড়ি এলাকার খালেক আহমেদ শফিকের ফিসারীর পাশেই গরুর খামারে এই ঘটনা ঘটেছে।

খুন হওয়া জয়নাল উদ্দীন ওরফে চাঁন মিয়া (৭০) দূর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের পুকুরিয়াকান্দা গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি ওই খামারে পাহারাদারের চাকুরি করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত চাঁন মিয়া ওই ফিসারীতে পাহারাদারের চাকুরি করতো। বুধবার রাতে যেকোনো সময় চোরেরা তাকে গলায় ও মুখে গামছা দিয়ে শ্বাসরোধ করে খুন করে। পরে একটি বাঁশের সঙ্গে বেঁধে রাখে। এ সময় ৯টির মধ্যে ৭টি গরু চুরি করে নিয়ে যায় চোরেরা। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা মরদেহ দেখে পুলিশে খবর দেয়।

জানতে চাইলে নেত্রকোণা জেলার দূর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বাচ্চু মিয়া জানান, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করে। মরদেহ নেত্রকোণা জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কাউকে আটক করা হয়নি। তদন্ত সাপেক্ষে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মামলা প্রক্রিয়াধীন।


এব্যাপারে নেত্রকোণা জেলার দূর্গাপুর সার্কেলের সিনিয়র এএসপি আল ইমরানুল আলম জানান, ইতোমধ্যে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশের সকল ইউনিট তৎপর রয়েছে। আমরা খুব দ্রুতই ঘটনার রহস্য উদঘাটন করতে পারবো এবং অপরাধীদের আইনের আওতায় আনতে পারবো।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status