|
ডেপুটি স্পিকারের নির্দেশনায় ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারে খাবার বিতরণ
ধনেশ পত্রনবীশ, দুর্গাপুর
|
![]() ডেপুটি স্পিকারের নির্দেশনায় ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারে খাবার বিতরণ গত রবিবার দুপুরে আকস্মিক প্রাকৃতিক দুর্যোগ ও ঘূর্ণিঝড় বয়েযায় ওই এলাকার ওপর দিয়ে। পরবর্তিতে এই দুর্যোগের খবর পেয়ে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল ওই গ্রামের ক্ষতিগ্রস্থ্য এলাকা পরিদর্শন করে শুকনো খাবার পৌছে দেয়ার নির্দেশ দেন। পরে, সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান সহ প্রশাসনের অন্যান্য প্রতিনিধিদের উপস্থিতিতে ক্ষতিগ্রস্থ পরিবারের খোঁজখবর নেন এবং জরুরি ভিত্তিতে শুকনো খাবার বিতরণ করেন। এসময়, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. নুরুজ্জামান রিপন, স্থানীয় ইউপি মেম্বার ইসমাইল হোসেন, বিএনপি নেতা খান সুমন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। সহকারী কমিশনার ভুমি মো.মিজানুর রহমান জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা প্রস্তুত করা হচ্ছে এবং সরকারি বিধি মোতাবেক তাদের প্রয়োজনীয় সহায়তা প্রদানের উদ্যোগ গ্রহণ করা হবে। পাশাপাশি ভবিষ্যতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন ও সার্বিক সহযোগিতার বিষয়েও আশ্বাস প্রদান করেন তিনি। দুর্যোগের সময় দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত মানুষের শুকনো খাবার পৌছে দেয়ায় উপজেলা প্রশাসন ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন স্থানীয়রা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
