|
ভোগড়া বাইপাসে ১১ দলীয় জোটের লংমার্চের প্রথম পথসভা সম্পন্ন
নতুন সময় প্রতিনিধি
|
![]() ভোগড়া বাইপাসে ১১ দলীয় জোটের লংমার্চের প্রথম পথসভা সম্পন্ন এর আগে সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউ থেকে লংমার্চের বহর রংপুরের উদ্দেশে যাত্রা শুরু করে। বহর গাজীপুরে পৌঁছানোর আগেই ভোগড়া বাইপাস এলাকায় জড়ো হতে থাকেন জোটের নেতাকর্মী ও সমর্থকেরা। সরেজমিনে দেখা যায়, ভোগড়া বাইপাসের টাঙ্গাইলমুখী সড়কের দুই পাশে ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে অবস্থান নিয়েছেন নেতাকর্মীরা। বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে আশপাশের এলাকা। পথসভাকে কেন্দ্র করে স্থানীয়ভাবে প্রস্তুত করা হয় মঞ্চও। মঞ্চে স্থানীয় জামায়াতে ইসলামী ও জোটের নেতারা বক্তব্য রাখেন। আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, লংমার্চের মাধ্যমে ছয় দফা দাবির বিষয়ে জনসম্পৃক্ততা তৈরি এবং সরকারের কাছে এসব দাবি তুলে ধরাই কর্মসূচির মূল উদ্দেশ্য। জোটের ছয় দফা দাবির মধ্যে রয়েছে—গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সারের সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধ করা। লংমার্চকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে গাজীপুর মহানগরের বিভিন্ন এলাকায় প্রচার-প্রচারণা চালানো হয়। স্থানীয় আয়োজকদের দাবি, বিভিন্ন থানা, ওয়ার্ড ও গুরুত্বপূর্ণ মোড়ে মাইকিং, ব্যানার-ফেস্টুন সাঁটানো এবং লিফলেট বিতরণের মাধ্যমে কর্মসূচির প্রচার করা হয়েছে। আয়োজকদের ভাষ্য মতে, গাজীপুর সিটি করপোরেশনের মেয়রপ্রার্থী ড. হাফিজুর রহমানের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এসব প্রস্তুতি নেওয়া হয়। পথসভায় মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে স্থানীয় নেতাকর্মীরা কয়েকদিন ধরে মাঠে কাজ করেন। ফলে হাজারো নাতাকর্মীর উপস্থিতী ছিলো সভাস্থলে। এর আগে কর্মসূচির প্রস্তুতি, সম্ভাব্য জনসমাগম ও ট্রাফিক ব্যবস্থাপনা পরিস্থিতি দেখতে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মুহাম্মদ মোবারক হোসাইনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ভোগড়া বাইপাসের সভাস্থল পরিদর্শন করেন। এ সময় ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ফখরুদ্দিন মানিক, সাবেক কেন্দ্রীয় সভাপতি ইয়াসিন আরাফাত, গাজীপুর মহানগর আমির অধ্যাপক জামাল উদ্দিন, নায়েবে আমির মোহাম্মদ খাইরুল হাসান ও হোসেন আলী, সেক্রেটারি আ স ম ফারুক এবং মেট্রো সদর থানা আমির ছাদেকুজ্জামান খানসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। কর্মসূচি প্রসঙ্গে ড. হাফিজুর রহমান বলেন, ১৯ সেপ্টেম্বরের ঢাকা-রংপুর লংমার্চ দেশের মানুষের মৌলিক অধিকার আদায়ের দাবিকে সামনে নিয়ে আয়োজিত হয়েছে। বিদ্যুৎ, গ্যাস, তেল ও সারের সংকট, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, জুলাই গণহত্যার বিচার এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি দাবি করেন। তিনি বলেন, জনসমাগম নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থাপনা এবং দূর-দূরান্ত থেকে আসা পথচারী ও জোটের কর্মীদের যাতায়াত নির্বিঘ্ন করতে স্বেচ্ছাসেবক টিম মাঠে রয়েছে। এসময় পথ সভা থেকে ১১দলীয় জোটের দাবী বাস্তবায়নে সকলকে ঐক্যের ডাক দেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান। তিনি সরকারকে জনগণের ভোটের রায় বাস্তবায়নে নানা হুঁশিয়ারি উচ্চারণ করেন। এছাড়া তেল গ্যাস বিদ্যুৎ সংকট সমাধানে সরকারকে সমাধানে এগীয়ে এসে লংমার্চ বাস্তবায়নে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা কামনা করেন। এদিকে লংমার্চ ও পথসভাকে কেন্দ্র করে ভোগড়া বাইপাস ও আশপাশের এলাকায় যানবাহনের চাপ বেড়েছে। এতে সড়কে ধীরগতি দেখা দিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টরা ট্রাফিক ব্যবস্থাপনায় নজর রাখেন গুরুত্বের সহিত। পরিস্থিতী সামাল দিতে গাজীপুর মহানগর পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাসহ পুলিশের সদস্যদেরও বেশ তৎপর দেখা গেছে সভাস্থলে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
