ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৪ জুন ২০২৬ ১০ আষাঢ় ১৪৩৩
রাণীনগরে দুই ইটভাটা মালিককে একলাখ টাকা জরিমানা
কাজী আনিছুর রহমান,নওগাঁ
প্রকাশ: Thursday, 6 March, 2025, 5:57 PM

রাণীনগরে দুই ইটভাটা মালিককে একলাখ টাকা জরিমানা

রাণীনগরে দুই ইটভাটা মালিককে একলাখ টাকা জরিমানা

নওগাঁর রাণীনগরে লাইসেন্স ছাড়া ইটভাটা পরিচালনার অপরাধে দুইভাটা মালিককে ৫০হাজার টাকা করে একলাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার দুপুরে এতথ্য জানিয়েছেন আদালতের বিচারক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান। শেখ নওশাদ হাসান জানান,বৈধ লাইসেন্স ছাড়াই ইটভাটা নির্মান করে ইট প্রস্তুুত করছেন। এমন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে সেনাবাহিনীর টহল দলকে সাথে নিয়ে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময়
লাইসেন্সবিহীন অবস্থায় ইটভাটা পরিচালনার অপরাধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্র আইন ভঙ্গের অপরাধে মেসার্স বি.ডি.সি ইটভাটার মালিক সাইদুর রহমানকে ৫০হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া একই অপরাধে মেসার্স দ্বিপ ব্রিকসের মালিক আব্দুস সাত্তারকে ৫০হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালতের এই অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন শেখ নওশাদ হাসান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status