ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৪ জুন ২০২৬ ১০ আষাঢ় ১৪৩৩
মাধবপুরে অবৈধভাবে মাটি উত্তোলন, ৯০ হাজার টাকা জরিমানা
আনিসুর রহমান, মাধবপুর
প্রকাশ: Thursday, 6 March, 2025, 6:01 PM

মাধবপুরে অবৈধভাবে মাটি উত্তোলন, ৯০ হাজার টাকা জরিমানা

মাধবপুরে অবৈধভাবে মাটি উত্তোলন, ৯০ হাজার টাকা জরিমানা

হবিগঞ্জের মাধবপুরে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে এক ব্যক্তিকে ৯০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।  বৃহস্পতিবার (৬ মার্চ ) নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) মো: মুজিবুল ইসলাম মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের বিষ্ণুপুর এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে মাটি কাটা ও বিক্রির দায়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারা অনুযায়ী ওই এলাকার আলাই মিয়ার পুত্র আজিজ মিয়া'কে ৯০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
অভিযানকালে ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা, মনতলা ও  কাশিমপুর পুলিশ ফাড়ির একটি টীম উপস্থিত থেকে সহযোগিতা করেন। সহকারী কমিশনার (ভূমি) মো: মুজিবুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।##

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status