|
এবার বাংলাদেশের বিপক্ষে মাঠে নামছেন সাকিব
নতুন সময় ডেস্ক
|
![]() এবার বাংলাদেশের বিপক্ষে মাঠে নামছেন সাকিব অবসর নেওয়া ক্রিকেটারদের নিয়ে আয়োজিত এশিয়ার লিজেন্ডস লিগ টি-টোয়েন্টিতে দেখা যাবে সাকিবকে। আর সেখানে সাকিব লড়বেন বাংলাদেশের বিপক্ষে। আগামী ১০ মার্চ শুরু হতে যাওয়া এই আসরে এশিয়ান স্টারসের হয়ে খেলবেন সাকিব। যা সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ। সাকিব ছাড়াও এশিয়ান স্টারসের হয়ে খেলবেন বাংলাদেশের আরেক সাবেক ক্রিকেটার অলক কপালি। এছাড়াও দলটিতে থাকছেন শ্রীলংকার দিলশান মুনাবিরা, লাহিরু থিরিমান্নে, শেহান জয়াসুরিয়া, ভারতের কেদার যাদব, শাহবাজ নাদিম, এবং আফগানিস্তানের হামিদ হাসান। অন্যদিকে আসরে বাংলাদেশ টাইগার্স খেলবে। যেখানে দলটির হয়ে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন তামিম ইকবাল ও মোহাম্মদ আশরাফুলের মতো সাবেক তারকারা। এছাড়াও দলের বাকি সদস্যরা হলেন নাঈম ইসলাম, নাদিফ চৌধুরি, আরিফুল হক, জিয়াউর রহমান, শুভাগত হোম, তুষার ইমরান, ধীমান ঘোষ, মেহেদী মারুফ, আবুল হাসান রাজু, মুক্তার আলী, ইলিয়াস সানি, জুবায়ের হোসেন, শফিউল ইসলাম এবং মোহাম্মদ নাজিমউদ্দিন। সেই টুর্নামেন্টেই বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবেন সাকিব। আগামী ১২ মার্চ বাংলাদেশ টাইগার্সের বিপক্ষে মাঠে নামবে এশিয়ান স্টারস। আর সেই দলের হয়ে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার কথা রয়েছে সাকিবের। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
