|
সৌদি আরবে রোজা শুরু
নতুন সময় ডেস্ক
|
![]() সৌদি আরবে রোজা শুরু সৌদি আরবের বিভিন্ন পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য থেকে পবিত্র রমজান মাসের চাঁদ দেখার প্রস্তুতি গ্রহণ করা হয়। যার মধ্যে সুদাইর এবং তুমাইর অঞ্চল অন্তর্ভুক্ত ছিল। এর আগে বৃহস্পতিবার সৌদি আরবের সুপ্রিম কোর্ট দেশটির সকল নাগরিকদের শুক্রবার বিকালে রমজান মাসের চাঁদ দেখার আহ্বান জানায়। রমজান হল হিজরি সনের নবমতম মাস। হিজরি সনে বছর হয় ৩৫৪ বা ৩৫৫ দিনে। রমজানে রোজা রাখা ইসলাম ধর্মের পাঁচটি স্তম্ভের একটি এবং এটি সকল সুস্থ মুসলিমের জন্য বাধ্যতামূলক। তবে ছোট শিশু, অসুস্থ ব্যক্তি, ভ্রমণকারী, গর্ভবতী, দুধপান করানো বা ঋতুমতী নারীদের রোজা না রাখার ব্যাপার শিথিলতা রয়েছে। এদিকে সৌদি আরবের পাশাপাশি ইন্দোনেশিয়া, আরব আমিরাতেও আজ থেকে রোজা শুরু হয়েছে। তবে, মালয়েশিয়া ও ব্রুনাইয় চাঁদ দেখা না যাওয়ায় আগামী ২ মার্চ রোববার থেকে এসব দেশে পবিত্র রোজা শুরু হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
