|
হঠাৎ কেন মান্নাত ছেড়ে পালি হিলে শাহরুখ পরিবার?
নতুন সময় ডেস্ক
|
![]() হঠাৎ কেন মান্নাত ছেড়ে পালি হিলে শাহরুখ পরিবার? বলিউড সূত্রে জানা যায়, বান্দ্রায় সমুদ্রমুখী সেই বাড়ি থেকে বেরিয়ে মুম্বাইয়ের পালি হিলসের আবাসনে গিয়ে উঠবেন শাহরুখ ও তার পরিবার। সম্প্রতি নতুন একটি বিলাসবহুল বাসস্থান ভাড়া নিয়েছেন শাহরুখ। তবে হঠাৎ তার ঠিকানা পরিবর্তনের কারণে ভক্ত মনে প্রশ্ন উঠেছে কেন হঠাৎ ‘মান্নাত’ ছাড়ছেন কিং খান ও তার পরিবার? এ প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, মান্নাতের অন্দরসজ্জা পরিবর্তন করা হবে। তাই আপাতত ওই বাড়ি ছেড়ে পালি হিলসের বাড়িতে থাকবে খান পরিবার।আগামী মে মাস থেকে শুরু হবে ‘মান্নাত’-এর কাজ। টানা দুই বছর বাড়ির কাজ চলবে। যত দিন ‘মান্নাত’-এ কাজ চলবে, তত দিন পালি হিলের বাড়িতেই থাকবেন তারা। পালি হিলের সেই আবাসনের ৪টি তলা ভাড়া নিয়েছেন শাহরুখ ও গৌরী। বছরে ২.৯০ কোটি রুপি ভাড়া দিতে হবে নতুন বাসার জন্য। প্রসঙ্গত, বর্তমানে শাহরুখ খান ব্যস্ত রয়েছেন তার আসন্ন সিনেমা ‘কিং’ নিয়ে। সিনেমাটি পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ। এ চলচ্চিত্রের মাধ্যমে প্রথমবার শাহরুখকন্যা সুহানা খানকে বড় পর্দায় অভিনয় করতে দেখা যাবে। এ ছাড়া এ সিনেমায় অভিনয় করছেন অভিষেক বচ্চন, অভয় ভার্মাসহ আরও অনেকে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
ফুলবাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন
ভান্ডারিয়ায় প্রতিমন্ত্রীর নির্দেশনায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিক সহায়তা
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ডিসি জাহিদের নেতৃত্বের ভূয়সী প্রশংসায় ব্যবসায়ী, প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী
মাদারীপুরে খামারিদের মাথায় দুধ ঢেলে হেনস্থা, কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার
পাইকগাছায় মায়ের হত্যাকারী চাচার মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
